গ্ল্যামার দুনিয়ায় যখন একের পর এক খারাপ খবর ঘিরে ধরেছে, তখন ঠিক সেই মুহূর্তেই উঠে এল এক রঙিন খবরে ভরা ভালোবাসার কাহিনি। ফের একবার মাতৃত্বের সুখবর দিলেন এক প্রিয় অভিনেত্রী, যাঁকে আজও দর্শক মনে রেখেছেন তাঁর ছোট্ট একটা চরিত্রের জন্য।
তবে এখন আর তিনি পর্দায় তেমন দেখা দেন না। ছোটবেলাতেই বাজিমাত করেছিলেন বড়পর্দায়। অভিনয়ে তখনই এমন ছাপ ফেলেছিলেন, যা আজও ভুলতে পারেননি অনেকে। কিন্তু আজকের দিনে তাঁকে চেনাই দায়!
হ্যাঁ, বলছিলাম সেই ছোট্ট ‘পু’-এর কথা — ‘কাভি খুশি কাভি গাম’-এ করিনা কাপুরের ছোটবেলার চরিত্রে যিনি অভিনয় করেছিলেন। সেই খুদে তারকা আর কেউ নন, অভিনেত্রী মালবিকা রাজ।
আর সেই মালবিকা রাজই এখন জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে পা রাখতে চলেছেন। খুব শীঘ্রই মা হতে চলেছেন তিনি। সম্প্রতি স্বামী প্রণব বাগ্গার সঙ্গে বেবি বাম্পের ছবি পোস্ট করে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে ঝরে পড়েছে ভালোবাসা, আশীর্বাদে ভরে গিয়েছে কমেন্ট বক্স।
২০২৩ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন মালবিকা ও প্রণব। বিয়ের পর বেশিরভাগ সময়টা পরিবার ও নিজের জীবনসঙ্গীর সঙ্গেই কাটাচ্ছেন তিনি। বলিউড থেকে কিছুটা দূরেই এখন তাঁর জগত। তবে ফ্যানেরা তাঁকে এখনও ‘ছোট পু’ বলেই বেশি চেনেন।
আরও পড়ুনঃ আইনিভাবে এখনও হয়নি বিচ্ছেদ, কিন্তু প্রেমিকার সঙ্গে লিভ ইনে স্বামী! বিস্ফোরক রিয়া গঙ্গোপাধ্যায়!”
মালবিকার জীবনে এই নতুন অধ্যায়ের জন্য অগণিত অনুরাগীদের তরফে ভালোবাসা ও শুভেচ্ছা আসছে। ছোট পর্দা হোক কিংবা বড়, শিশুশিল্পী হিসেবে তাঁর অবদান আজও স্মরণীয়, আর এখন মা হওয়ার খবর যেন সেই মিষ্টি স্মৃতিতে নতুন এক উষ্ণতা যোগ করল।





