ফলোয়ার্স বাড়াতে আত্মহত্যা! সোশ্যাল মিডিয়াই কেড়ে নিলো তরতাজা প্রাণ, মিশা আগরওয়াল এর মৃত্যুতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য!

কিছুদিন আগেই জনপ্রিয় ইউটিউবারের (Youtuber) মৃত্যুর খবরে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা সোশ্যাল মিডিয়া। মিশা আগরওয়াল (Misha Agarwal) নামের জনপ্রিয় ইউটিউবারের ২৫তম জন্মদিনের ঠিক দুদিন আগে মৃত্যুর খবর আসে। তার ইনস্টাগ্রাম একাউন্ট এর পক্ষ থেকে একটি পোস্ট করা হয় সেখানেই তার মৃত্যুর খবর উঠে আসে।

প্রথমে তো এই খবর কেউ বিশ্বাসই করতে পারেনি। মিশা সাধারণত কমেডি ভিডিও বানাতেন। তাই মিশার ভক্তরা ভেবেছিলেন হয়তো তিনি কোনো প্রাঙ্ক করছেন ভক্তদের সাথে। তাই প্রথমে এই ব্যাপারটি কেউ গুরুত্ব দেননি। তবে ঘটনাটি পরে তার পরিবারের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়।

Comedian, Misha Agarwal, Video Creater, YouTube, Youtuber, ইউটিউব, ইউটিউবার, ভিডিও ক্রিয়েটার, মিশা আগরওয়াল

কিন্তু মৃত্যুর কারণ প্রথমে পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে গতকাল আবারো একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানেই জানা যায় মিশার মৃত্যুর আসল কারণ। বুধবার, মিশা আগরওয়ালের বড় বোন, মুক্তা আগরওয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন যে মিশা আত্মহত্যা করেছে। কিন্তু হঠাৎ করে কেন আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি?

বর্তমানে সোশ্যাল মিডিয়াতে প্রতিযোগিতা বেড়ে গিয়েছে। সব ক্রিয়েটারা ফলোয়ার্স বাড়ানোর দৌড়ে নেমেছে। মিশাও সেই চেষ্টায় ছিলেন। বুধবার, মিশা আগরওয়ালের বড় বোন, মুক্তা আগরওয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন, মিশার ওয়ালপেপারের স্ক্রিনশট শেয়ার করে মুক্তা লেখেন, ‘ওর ফোনের ওয়ালপেপার সব বলে দেয়। তার জীবনের একমাত্র লক্ষ্য। মৃত্যুর সময় মিশার প্রায় সাড়ে তিন লাখ ফলোয়ার ছিল, ১০ লাখের মাইলফলক স্পর্শ করার উচ্চাকাঙ্ক্ষা ছিল, যা তার ওয়ালপেপারেও দেখা যাচ্ছিল।

তার পোস্টে লেখা ছিল, “আমার ছোট্ট ছোট বোন ইনস্টাগ্রাম এবং তার অনুসরণকারীদের চারপাশে তার বিশ্ব তৈরি করেছিল, যার একমাত্র লক্ষ্য ছিল ১মিলিয়ন অনুগামীদের কাছে পৌঁছানো এবং তাঁকে ভালবাসা দেবেন এমন অনুরাগী অর্জন করা।”

“যখন তার অনুসারীদের সংখ্যা কমতে শুরু করে, তখন তিনি বিচলিত হয়ে পড়েন এবং নিজেকে মূল্যহীন বোধ করতে শুরু করেন। মুক্তা জানান, এপ্রিল মাস থেকে মিশা হতাশাগ্রস্ত এবং প্রায়ই তার কাছে কান্নাকাটি করতেন। বলতেন, “জিজ্জা, আমার ফলোয়ার কমে গেলে আমি কী করব? আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, ব্যাখ্যা করেছি যে এটি তার পুরো পৃথিবী নয়, এটি কেবল একটি পার্শ্ব কাজ, এবং যদি এটি কার্যকরী না হয় তবে এটাই শেষ নয়।” আমি তাকে তার সুখের দিকে মনোনিবেশ করতে বলেছিলাম। উদ্বেগ ও হতাশা ত্যাগ করতে বলেছিলাম। দুর্ভাগ্যক্রমে, আমার ছোট বোন শোনেনি এবং সস্যাম মিডিয়ার দ্বারা এতটাই গ্রাস হয়ে গিয়েছিল যে সে চিরতরে আমাদের পৃথিবী ছেড়ে চলে গেছে। পোস্টের শেষে মুক্তা জানান, আত্মহত্যা করেছেন মিশা। বললেন, “ও এতটাই অভিভূত হয়ে পড়েছিল যে নিজের জীবন নিয়ে নিল। আমাদের পরিবারকে বিধ্বস্ত করে রেখে দিয়ে চলে গেল।”