দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক আন্তর্জাতিক প্রোজেক্টে কাজ করে তিনি এখন বিশ্বমঞ্চের পরিচিত মুখ। কিন্তু তাঁর বলিউড ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত যে পুরোপুরি ব্যক্তিগত ছিল না, তা সম্প্রতি নিজেই স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, তিনি কখনও মন থেকে বলিউড ছেড়ে যেতে চাননি। বরং ইন্ডাস্ট্রির কিছু পরিস্থিতি তাঁকে নতুন পথ খুঁজতে বাধ্য করেছিল, যা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
বলিউডে নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন তিনি একাধিক সফল ছবিতে অভিনয় করে। ফ্যাশন, বাজিরাও মস্তানি এবং ডন এর মতো ছবিতে তাঁর অভিনয় আজও প্রশংসিত। কেরিয়ার যখন মধ্যগগনে, ঠিক সেই সময়ই বিদেশে পাড়ি দেওয়া অনেকের কাছেই বিস্ময়কর ছিল। পরে অভিনেত্রী জানান, ধীরে ধীরে কাজের সুযোগ কমে আসছিল, মতবিরোধ বাড়ছিল, আর ইন্ডাস্ট্রির রাজনীতি তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।
ঠিক সেই সময় বিদেশে নতুন সুযোগ আসে তাঁর জীবনে। প্রথমে সংগীত জগতে পা রাখেন, তারপর অভিনয়ের বড় সুযোগ আসে জনপ্রিয় মার্কিন সিরিজ কোয়ান্টিকো তে। এই সিরিজই তাঁকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এরপর একের পর এক হলিউড প্রোজেক্টে কাজ করে তিনি প্রমাণ করেন, তাঁর প্রতিভার পরিধি কোনও এক ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ নয়। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসই তাঁকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেছে।
সম্প্রতি তাঁর নতুন হলিউড ছবি দ্য ব্লাফ নিয়েও দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ঘরানার এই ছবিতে একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে আন্তর্জাতিক সাফল্যের মাঝেও ভারতীয় সিনেমার প্রতি তাঁর টান অটুট। তিনি স্পষ্ট জানিয়েছেন, সুযোগ পেলে আবারও ভারতীয় ছবিতে কাজ করতে চান, কারণ তাঁর কাছে সম্মান ও ভালো কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান! মা হওয়ার এক মাস পর ছেলের মিষ্টি মুহূর্ত প্রথমবার প্রকাশ্যে আনলেন গায়িকা অদিতি মুন্সী!
প্রিয়াঙ্কার এই খোলামেলা স্বীকারোক্তি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলিউডের অন্দরমহলের বাস্তবতা নিয়ে। কেউ মনে করছেন, সঠিক সুযোগ পেলে হয়তো তাঁকে বিদেশে পাড়ি দিতে হত না। আবার অনেকে বলছেন, এই সিদ্ধান্তই তাঁকে আন্তর্জাতিক উচ্চতায় পৌঁছে দিয়েছে। সব মিলিয়ে তাঁর জীবন যেন এক সিনেমার গল্প, যেখানে চ্যালেঞ্জ আছে, লড়াই আছে, আর আছে নিজের জায়গা জয় করার অনুপ্রেরণাময় পথচলা।





