বলিউডের অভিজ্ঞ অভিনেতা রাকেশ বেদী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। একসময় টেলিভিশন এবং সিনেমা দুই মাধ্যমেই তাঁর অভিনয় দর্শকদের কাছে খুব জনপ্রিয় ছিল। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে কাজ করার পর থেকেই তিনি নতুন করে নজরে আসেন। তবে অভিনয়ের চেয়ে বেশি তাঁর কিছু আচরণ নিয়েই এখন আলোচনা চলছে।
কিছুদিন আগেই সহ অভিনেত্রী সারা অর্জুনকে নিয়ে একটি ঘটনায় বিতর্কে জড়িয়েছিলেন তিনি। একটি অনুষ্ঠানে মঞ্চে সারার কাঁধে চুম্বন করার ঘটনা নিয়ে সমালোচনা শুরু হয়। সেই ঘটনার রেশ এখনও কাটেনি, এর মধ্যেই আবার নতুন একটি ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে এবং কিয়ারা আডবাণী। সেখানে অনন্যাকে দেখে তাঁর কাছে এগিয়ে যান রাকেশ বেদী। তাঁদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তাও হয়, আর সেই সময়েই তাঁর আচরণ অনেকের নজরে পড়ে।
ভিডিয়োতে দেখা যায়, কথোপকথনের সময় রাকেশ বেদী বারবার অনন্যার প্রতি স্নেহ প্রকাশ করছেন। কখনও তাঁর থুতনি ছুঁয়ে কথা বলা, কখনও কাছে ঝুঁকে কথা বলার মতো দৃশ্য ধরা পড়ে। এই আচরণ নিয়েই নেটিজেনদের মধ্যে নানা মতামত তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ ‘ধুরন্ধর ২’ নিয়ে বক্স অফিসে ঝড়! রণবীরের অভিনয়ে মুগ্ধ ভিকি কৌশল! কি বললেন অভিনেতা?
ঘটনার সময় অনন্যা নিজের জায়গায় বসেই ছিলেন এবং কোনও প্রতিক্রিয়া স্পষ্টভাবে বোঝা যায়নি। কেউ মনে করছেন, বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন তিনি, আবার কেউ এটিকে অস্বস্তিকর বলেও মন্তব্য করেছেন। পাশে থাকা কিয়ারা আডবাণীর অভিব্যক্তিও কৌতূহল বাড়িয়েছে, যদিও পুরো ঘটনার প্রকৃত কারণ এখনও পরিষ্কার নয়।





