সাধারণত দেখা যায় সেলেব বাবা-মায়েরা তাঁদের সন্তানদের ক্যামেরা থেকে আড়াল করছেন। কিন্তু এবার ঘটল উল্টো কাণ্ড! ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেল সাইফ আলি খানকে রক্ষা করতে এগিয়ে এল তাঁর ছোট ছেলে জেহ। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বলছেন— “এ তো ছোট্ট গার্ড!”
ভিডিওতে ধরা পড়েছে, কেনাকাটা শেষে সাইফ আলি খান তাঁর দুই ছেলে তৈমুর এবং জেহ-কে নিয়ে গাড়ির দিকে যাচ্ছেন। আর পাঁচজন অভিভাবকের মতো স্বাভাবিক পোশাকে ছিলেন তিনি। তৈমুর বেশ শান্তভাবেই হাঁটছিল, কিন্তু জেহ হঠাৎ সামনে ছুটে এসে বাবার সামনে হাত তুলে দাঁড়ায়। যেন বলতে চাইছে — “বাবার ছবি তোলা যাবে না!” গাড়িতে ওঠার পরেও সে একইভাবে ক্যামেরা থেকে বাবাকে ঢেকে রাখার চেষ্টা করে।
করিনা ও সাইফ বহুবার অনুরোধ করেছেন যাতে তাঁদের ছোট ছেলেদের ক্যামেরায় তোলার ক্ষেত্রে সংযম রাখা হয়। মনে হয় সেই আচরণই শিখে নিয়েছে জেহ। আর তাই ছোট্ট হাত দিয়ে সাইফকে সুরক্ষা দিয়ে যেন সে বোঝাল — সম্মতি ছাড়া ছবি নয়। আর সেই দৃশ্য দেখে ভক্তরা মন ভরে প্রশংসা করেছেন।
একজন মন্তব্য করেছেন — “এত ছোট বয়সে সম্মতির গুরুত্ব শেখাচ্ছে!” আরেকজন লিখেছেন — “এটা খুব সুন্দর। ঈশ্বর শিশুটিকে আশীর্বাদ করুন।” কেউ কেউ আবার মজা করে লিখেছেন — “কারিনা কাপুরের প্রো ম্যাক্স ভার্সন!” এমনকি আরেকজন বললেন — “এটা তো জব উই মেট-এর বেবো 2.0!”
আরও পড়ুনঃ কাঞ্চন–শ্রীময়ী আর ছোট্ট কৃষভি: শুটিংয়ের আগে বাবাকে ‘জব্দ’ করল মেয়ে!
এদিকে সাইফ বর্তমানে ব্যস্ত তাঁর নতুন ছবি হেওয়ান-এর শুটিংয়ে। এই ছবিতে দীর্ঘ ১৭ বছর পর আবার জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও সাইফ আলি খান। সাইফ যেখানে নায়কের ভূমিকায়, সেখানে অক্ষয় থাকবেন প্রতিপক্ষ চরিত্রে। ঘনিষ্ঠ সূত্রের খবর, চিত্রনাট্য পড়েই তাঁরা একসঙ্গে ফের কাজ করতে রাজি হন। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সাইফ নয়, বরং ছোট্ট জেহই ছিনিয়ে নিয়েছে সব মনোযোগ— এবং সেটাও নিজের মিষ্টি উপায়ে!





