শেফালি জারিওয়ালার ‘মৃত্যুর খবর’ ভুয়ো! মিডিয়ার হানায় কী করেছিলেন অভিনেত্রী?

‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জারিওয়ালার মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়াল গোটা দেশে। ৪২ বছর বয়সী এই অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের নিজের অ্যাপার্টমেন্টে মারা গিয়েছেন—এমন দাবিতে তোলপাড় নেটদুনিয়া। অথচ এটি পুরোপুরি ভুয়ো খবর!

নানা সোশ্যাল মিডিয়া পোস্টে ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যু সংবাদ। এমনকী, ফোনের পর ফোন আসতে থাকে মিডিয়া হাউস থেকে। অনেকেই জানতে চান—তিনি আদৌ বেঁচে আছেন তো? এমন অবস্থায় কী করলেন শেফালি?

এই প্রসঙ্গে শেফালি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘সোশ্যাল মিডিয়া তখন এত সক্রিয় ছিল না। ল্যান্ডলাইনে ফোন আসত একের পর এক। সংবাদমাধ্যম থেকে সবাই জানতে চাইত, আমি কি বেঁচে আছি!’’

এক সময় ‘বিগ বস ১৩’-এ অংশগ্রহণকারী এই অভিনেত্রী একাধিক টিভি শো ও ওয়েব সিরিজে কাজ করেছেন। ‘বুগি উগি’, ‘নাচ বালিয়ে ৫’ এবং ‘নাচ বালিয়ে ৭’-এ তাঁর উপস্থিতি ছিল নজরকাড়া। সম্প্রতি ‘শয়তানি রাশমেন’ নামক একটি ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল তাঁকে।

শেফালির ‘মৃত্যুর পূর্বাভাস’ নিয়ে সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতা পারস ছাবড়ার একটি পুরনো ভিডিও। সেখানে দেখা যায়, পারস তাঁর পডকাস্টে শেফালির কুণ্ডলী দেখে বলছেন, তাঁর হঠাৎ মৃত্যু হতে পারে! এমনকি একবার শেফালির মৃত্যু নিয়ে গুজব রটেছিল বলেও জানান তিনি।

ভুয়ো খবরে এবার ফের আলোচনায় উঠে এল তাঁর ব্যক্তিগত জীবনও। অনেকে জানতে চেয়েছেন, শেফালির স্বামী কে? বর্তমানে অভিনেত্রী বিবাহিত পরাগ ত্যাগীর সঙ্গে। তাঁদের ভালবাসার সম্পর্ক এখনও নজর কাড়ে অনুরাগীদের। তবে অনেকে জানেন না, পরাগ তাঁর দ্বিতীয় স্বামী।

শেফালির প্রথম বিয়ে হয়েছিল জনপ্রিয় গায়ক হরমিত সিং-এর সঙ্গে (মিট ব্রাদার্স)। ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। প্রথমদিকে সবকিছু ঠিক থাকলেও পরে সম্পর্কে চির ধরতে শুরু করে এবং শেষপর্যন্ত বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুনঃ টিআরপি তালিকায় চমক! শীর্ষে ‘পরশুরাম’, ‘ফুলকি’র দাপট, পতন ‘পরিণীতা’র — দেখে নিন এই সপ্তাহের সেরা পাঁচ

আহমেদাবাদে জন্ম, সেখানেই শিক্ষাজীবনের শুরু। পরে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য মুম্বইয়ে আসেন শেফালি। ‘কাঁটা লাগা’ গানের এক ঝলকেই জনপ্রিয়তা পেয়ে যান তিনি। রাতারাতি পরিচিতি পান টিনএজ-আইকন হিসেবে। তারপর একের পর এক কাজ করে নিজেকে টেলিভিশন ও বিনোদন জগতের স্থায়ী মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেন।