২ স্ত্রী থাকার পরও একাধিক নায়িকাদের সঙ্গে সম্পর্ক, সানি দেওলের গোপন কেচ্ছা ফাঁস

বলিউডের জনপ্রিয় অভিনেতা সানি দেওলকে সবাই মূলত অ্যাকশন হিরো হিসেবেই চেনেন। বড় পর্দায় তার ইমেজ শক্তিশালী এবং নির্ভীক নায়ক হিসেবে গড়ে উঠলেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই ছিল নানা জল্পনা। অভিনয় জীবনের মতো প্রেমের কাহিনিও নেহাত সাধারণ নয় সানির। দুইবার বিয়ে করেও একাধিক নায়িকার সঙ্গে তার নাম জড়িয়েছে বারবার। সম্প্রতি তার জীবনের কয়েকটি অজানা অধ্যায় আবারও সামনে এসেছে।

কথিত আছে, কেরিয়ার শুরু করার আগেই সানি দেওল পূজা দেওলকে বিয়ে করেছিলেন। তবে ১৯৮৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। তখন সানির কেরিয়ার চূড়ান্ত সাফল্যের পথে, তাই জনপ্রিয়তা কমে যাওয়ার ভয়ে তিনি নাকি এই বিয়ের খবর গোপন রেখেছিলেন। সেই সময় বলিউডের অনেক অভিনেতাই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেন, সানিও তার ব্যতিক্রম নন।

এরপর শুরু হয় একের পর এক সম্পর্কের গুঞ্জন। প্রথমেই উঠে আসে অমৃতা সিংয়ের নাম। ‘বেতাব’ ছবির শুটিং থেকেই নাকি তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। কিন্তু অমৃতা যখন জানতে পারেন সানি আগেই বিবাহিত, তখনই দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে। অমৃতার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর আলোচনায় আসে ডিম্পল কাপাডিয়ার নাম। শোনা যায়, দীর্ঘদিন ধরে তারা একে অপরের খুব কাছাকাছি ছিলেন। এমনকি ডিম্পলের দুই মেয়ে টুইঙ্কেল এবং রিঙ্কি নাকি সানিকে মজা করে ‘ছোটে পাপা’ বলেও ডাকতেন।

ডিম্পলের পর সানির জীবনে এসেছিলেন রবীনা ট্যান্ডন। সেই সময় রবীনার সদ্য অক্ষয় কুমারের সঙ্গে ব্রেকআপ হয়েছিল। ‘জিদ্দি’ ছবির শুটিং চলাকালীন রবীনা এবং সানির মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তবে এই সম্পর্কও বেশিদিন টেকেনি। ছবির মুক্তির পরই নাকি তাদের দূরত্ব তৈরি হয়।

আরও পড়ুনঃ অপর্ণা সেনের প্রেমে পড়েছিলেন কমল হাসান? নায়িকার জন্য শিখেছিলেন বাংলা, ফাঁস হল অতীতের কাহিনী!

সব মিলিয়ে সানি দেওলের ব্যক্তিগত জীবন যেন সিনেমার গল্পকেও হার মানায়। দুই বিয়ে, একাধিক প্রেম, আর গোপন সম্পর্কের জল্পনা—সবকিছু মিলিয়ে তার জীবনের অধ্যায়গুলো ভক্তদের কাছে বরাবরই কৌতূহলের বিষয়। পর্দার নায়ক সানি দেওল আজও বলিউডের বড় নাম হলেও তার ব্যক্তিগত কাহিনি রয়ে গেছে রহস্যে মোড়া।