তিন বছরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে সম্পর্ক? তারকাদম্পতি পায়েল ও সংগ্রামের বৈবাহিক জীবনে ভাঙন, তুমুল চর্চায় নেটদুনিয়া!

আদর্শ দম্পতি বললেই একসময় পায়েল রোহতগি ও সংগ্রাম সিংহের নাম উঠে আসত। প্রেম, বন্ধুত্ব, এবং পারস্পরিক সম্মানের ছবি যেন ছিলেন এই তারকা জুটি। কিন্তু মাত্র তিন বছরেই সেই স্বপ্নভঙ্গ? আচমকা সম্পর্কের ভাঙন ঘিরে তোলপাড় বিনোদন মহল।

নেটিজেনদের মধ্যে চর্চা তুঙ্গে, কারণ এই সম্পর্কের শুরুটাও তো ছিল বড় পরিণত, পরিণতিও হলো বিয়ে! ২০২২ সালের জুলাইয়ে সাত পাকে বাঁধা পড়েছিলেন পায়েল ও সংগ্রাম। কিন্তু আজ, তৃতীয় বিবাহবার্ষিকীর ঠিক মুখে মুখে সব কিছুই কি বদলে গেল?

সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে পদত্যাগ করেছেন পায়েল। সেই সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে ছিলেন তিনি ও তাঁর স্বামী সংগ্রাম। এই সংস্থার জন্মও তাঁদের হাত ধরে। অথচ হঠাৎ করে পায়েলের ইস্তফা, তাও “ব্যক্তিগত কারণ” দেখিয়ে—এই খবর সামনে আসতেই গুঞ্জন আরও জোরদার।

সোশ্যাল মিডিয়ায় নিজের পদত্যাগপত্রে পায়েল লেখেন, “ব্যক্তিগত কারণে আমি ফাউন্ডেশনের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিচ্ছি।” এখানেই সামনে আসে সংগ্রামের নাম। ভক্তদের মনে একটাই প্রশ্ন—সব ঠিক আছে তো?

এর আগেও ২০২৪ সালে তাঁদের এক ঝগড়ার ভিডিও সামনে এসেছিল। ভিডিওতে স্পষ্ট শোনা গিয়েছিল পায়েল কীভাবে তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছেন। তাঁর কথায়, সংগ্রামের পরিবারের রক্ষণশীল মানসিকতা তাঁর জীবনে প্রভাব ফেলছে। এমনকি তিনি এমন কথাও বলেন যে, এই পরিবেশের জন্যই তিনি মা হতে পারছেন না। পরিবারে মেয়েদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার, শিক্ষার সুযোগ—এসবই নাকি এখনও অচল।

টেলিভিশনের পর্দা হোক বা সোশ্যাল মিডিয়া, এই জুটির রসায়ন ছিল নজরকাড়া। তাই হঠাৎ এমন দূরত্বে হতবাক তাঁদের অনুরাগীরা। যদিও এখনও পর্যন্ত কেউই প্রকাশ্যে বিবাহবিচ্ছেদের কথা বলেননি। তবে একের পর এক ঘটনাই ইঙ্গিত দিচ্ছে, সব কিছু হয়তো আগের মতো নেই।

আরও পড়ুনঃ দরজা খুলতেই ভেসে এল তীব্র গন্ধ, ঘরে পড়ে অভিনেত্রীর পচাগলা দেহ… চাঞ্চল্যকর মৃত্যুতে হতবাক ফিল্ম ইন্ডাস্ট্রি!

ভক্তরা আপাতত শুধু চাইছেন—এইসব গুঞ্জন যেন মিথ্যে প্রমাণিত হয়। সম্পর্কটা আবার আগের মতোই সুন্দর হয়ে উঠুক। কারণ, ভালোবাসার জোড়াটা এমনই ছিল, যা কেউ ভুলতে চায় না।