ভারতের চলচ্চিত্র জগতে বিরাট দুঃসংবাদ! শুটিংয়ের প্রস্তুতি নিতে নিতেই অন্ধকার নেমে এল রজনীকান্তের জীবনে !

চলচ্চিত্র জগতে ফের দুঃসংবাদ! অসুস্থ থালাইভা! হ্যাঁ রোবট , শিবাজী খ্যাত জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত ( Rajinikanth ) এখন হাসপাতালে। দক্ষিণের এই সুপারস্টারের খ্যাতি ছড়িয়ে আছে গোটা ভারত জুড়ে। ভারতীয় চলচ্চিত্রে অনবদ্য অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে‌ও সম্মানিত হয়েছেন অভিনেতা। জনপ্রিয় এই অভিনেতার অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছেন চলচ্চিত্রপ্রেমীরা। কেমন আছেন অভিনেতা? কী বা হয়েছে তার এই নিয়ে রীতিমত দুশ্চিন্তায় আছেন সকলেই!

আজ থেকে বছর চারেক আগে ২০২০ সালে‌ও একবার অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল রজনীকান্তকে। সেবার উচ্চরক্তচাপ জনিত সমস্যার কারণে দিন কয়েক হাসপাতালে থাকতে হয় তাকে, তারপর দর্শকদের মুখে হাসি ফুটিয়ে আবার কাজের জগতে ফিরে এসেছিলেন তিনি। কিন্তু এইবার সমস্যা আর‌ও গভীরে বলেই জানা যাচ্ছে! প্রথমদিকে ডাক্তাররা অনুমান করেছিলেন তিনি হৃদরোগে আক্রান্ত কিন্তু পরবর্তীকালে জানা যায় সমস্যাটা অন্য জায়গায়।

বর্তমানে দুটো ছবির কাজে ব্যস্ত ছিলেন অভিনেতা। ভেত্তাইয়া ছবির প্রচারের সাথে সাথে কুলি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। কুলি ছবির শুটিং সেটেই হঠাৎ অসুস্থতা অনুভব করেন অভিনেতা। শুটিং ফ্লোরে হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন তিনি এরপর বেলা বাড়তে থাকলে তার যন্ত্রণাও বাড়তে থাকে। এরপর পরিবারের তরফ থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার অর্থাৎ ৩০ শে সেপ্টেম্বর রাত্রে বেলায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই মন খারাপ হয়ে যায় দেশজুড়ে ছড়িয়ে থাকা অভিনেতার অসংখ্য অনুরাগীদের। প্রথমদিকে চিকিৎসকরা অভিনেতাকে হৃদরোগে আক্রান্ত বলে অনুমান করলেও পরবর্তীকালে জানা যায় অভিনেতার মহাধমনী অর্থাৎ যেটা হার্ট থেকে বের হচ্ছে সেটা ফুলে ঢোল হয়ে গিয়েছিল। তবে সার্জারি করা হয়নি তার, ট্রান্স ক্যাথেটার পদ্ধতির সাহায্যে চিকিৎসা করা হয় তার। অভিনেতার মহাধমনীতে একটি স্টেন্ট বসানো হয়েছে। রজনীকান্তের শরীর কেমন আছে এটা জানতে তার স্ত্রীকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

অভিনেতার শরীর নিয়ে প্রধানমন্ত্রীও নিজের উদ্বেগ ব্যক্ত করেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী রজনীকান্তের বর্তমান অবস্থা সম্পর্কে জানান রাতের বেলায় অভিনেতার পেটে ব্যথা শুরু হলে তখনই তাকে তড়িঘড়ি করে চেন্নাই অ্যাপেলো হাসপাতালে এনে ভর্তি করানো হয়, তবে চিকিৎসার পর অভিনেতা এখন সুস্থ আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে, আপাতত ভয়ের কিছু নেই। অভিনেতাকে এখন একটু বিশ্রামে থাকতে হবে। হাসপাতাল থেকে এটাও বলা হচ্ছে হয়ত আগামী দু দিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে তাকে।