প্রায় ১৭ বছর পর চিত্রগ্রাহক সন্তোষ শিবনের হাতে পিয়েরে অ্যাঞ্জেনিউজ পুরস্কার তুলে দিতে অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta) উপস্থিত হয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে। অভিনেত্রীর উপস্থিতি নজর কেড়েছিল সামাজিক মাধ্যম থেকে সমাজ মাধ্যমের সকলের। বর্তমানে ‘লাহোর ১৯৪৭’ সিনেমার কাজ করছেন তিনি। এই সিনেমাটির হাত ধরেই প্রায় ৬ বছর পর পর্দায় কামব্যাক করেছেন প্রীতি জিন্টা। অভিনেত্রীর কামব্যাকে বেশ উৎসাহী দর্শক মন্ডলী।
‘লাহোর ১৯৪৭’ সিনেমাটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী। এই সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খান। তাছাড়াও অভিনেত্রী প্রীতি জিন্টার বিপরীতে এই সিনেমাটিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সানি দেওলকে। বর্তমানে অভিনেত্রী রয়েছেন কান চলচ্চিত্র উৎসবে। সেইদিন ফ্রেঞ্চ রিভেরার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। তারপর, কিছুদিন পর সেখান থেকে স্যোশাল মিডিয়ায় তিনি শেয়ার করে নেন তাঁর ‘কান’-এর প্রথম লুক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান বিগত ৬ বছর ধরে একগুচ্ছ স্ক্রিপ্ট পড়েছেন তিনি। কিন্তু ‘লাহোর ১৯৪৭’ এর মতো এত আকর্ষণীয় চিত্রনাট্য তিনি পাননি।
কেন ৬ বছর সিনেমার জগৎ থেকে দূরে ছিলেন প্রীতি জিন্টা?
‘ভাইয়াজি সুপারহিট’ সিনেমাটিতে অভিনয় করার পর আর পর্দায় দেখা যায়নি অভিনেত্রী প্রীতি জিন্টাকে। প্রায় ৬ বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি। যদিও সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কিন্তু কেন এত বছর অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন প্রতি জিন্টা? সাক্ষাৎকারে অভিনেত্রী জানান “আমি আর সিনেমা করতে চাইনি। ব্যবসা ও ব্যক্তিগত জীবনের দিকেই মন দিতে চেয়েছিলাম। মহিলারা অভিনয় করলেও, নৈপুণ্যর সঙ্গে সব কাজ গুরুত্বপূর্ণ দিয়ে করলেও ‘বায়োলজিক্যাল ক্লক’ থেমে থাকে না, এটা সকলেই ভুলে যান। আমি ইন্ডাস্ট্রিতে কাউকে ডেট করিনি। আমি কোনও অভিনেতাকেও ডেট করিনি। সব সময় আমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করে এসেছি।”
তার মন্তব্যে তোলপাড় ইন্ডাস্ট্রি
অভিনেত্রীর কথায়, অনেকেই আছেন যারা শুধু কাজ, অন্যের জীবন নিয়ে মাতামাতি করে, ডেট করে অনেকেই নিজের জীবনটাই বাঁচতে ভুলে যান। কিন্তু তিনি সবসময় সন্তান চেয়েছিলেন। পাশাপাশি ব্যবসাও তার কাছে খুব গুরুত্বপূর্ণ। সবটা মিলিয়ে অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনে বেশি ফোকাশ করতে করেছিলেন। কেবল একজন ভালো অভিনেত্রী হয়ে পুরো জীবনটা একাকিত্বে কাটাতে চাইনি প্রীতি। অকপটে অভিনেত্রীর স্বীকারোক্তি “যে সব মহিলারা কাজ করেন তাঁদের সবাইকে বলতে শুনেছি আমি সমতা চাই, আমি একজন পুরুষের মতো কঠোর পরিশ্রম করতে চাই। প্রকৃতি আমাদের সেই সমতার পথে বড় অন্তরায়।”
আরও পড়ুন: রাজেশ্বরীর বর সেজে হাজির তবলা! ইরাকে বোকা বানাতে একটা দারুন ওষুধ দিলো ডাক্তার সান্যাল!
কেন পুরুষ আর মহিলারা সমান হতে পারবে না? জানালেন প্রীতি জিন্টা
অভিনেত্রী বলেন, “পুরুষের সমান মহিলারা হতে পারে না কারণ মেয়েদের একটা ‘বায়োলজিক্যাল ক্লক’ রয়েছে। তাই প্রকৃতির কাছে হার মানতেই হবে, যে কাজ করছেন সেখানে কিছুটা সময় বিরতি দিয়ে ব্যক্তিগত জীবনে গুরুত্ব দিতে হবে। এখন আমার বাচ্চার আড়াই বছরের হয়েছে, তাই আমি আবার কাজে ফিরেছি। আমি কাজ ভালোবাসি, কিন্তু বাচ্চাদের ছেড়ে কাজ করতে গেলে এত অপরাধবোধে ভুগতাম, বারবার মনে হতো যে সময়টা হারিয়ে ফেলছি তা আর ফিরে পাব না। আমার মেয়ে এবং আমার ছেলে আমার দিকে তাকিয়ে বলত, মা, প্লিজ আমাদের সঙ্গে থাকো, এবং আমিও ওদের কথা শুনে কেঁদে ফেলতাম।” জানিয়েছেন প্রীতি জিন্টা।





