দিল্লির কনসার্টে বিতর্কের আগুন! ‘এই কনকনে ঠান্ডায় গাড়িতে সে/ক্সে করার মজাই আলাদা..’ প্রকাশ্য মঞ্চে ইয়ো ইয়ো হানি সিংয়ের মন্তব্যে তোলপাড় নেটপাড়া!

এক সময় গানের কথা, কখনও আবার ব্যক্তিগত জীবন ঘিরে ইয়ো ইয়ো হানি সিং মানেই বিতর্ক। জনপ্রিয়তার শিখরে থেকেও সমালোচনা যেন তাঁর পিছু ছাড়ে না। নতুন করে আবার সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন খোদ হানি সিং নিজেই। প্রকাশ্য কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে এমন মন্তব্য করলেন তিনি, যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া থেকে সাধারণ মানুষের আড্ডা সর্বত্রই শুরু হয়েছে তীব্র আলোচনা।

ঘটনাটি ঘটেছে ১৪ জানুয়ারি দিল্লিতে আয়োজিত এক বিশাল কনসার্টে। হাজার হাজার তরুণ তরুণীর উপস্থিতিতে মঞ্চে পারফর্ম করছিলেন হানি সিং। ঠিক সেই সময়েই হঠাৎ মাইক্রোফোন হাতে তিনি অশালীন মন্তব্য করতে শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি দিল্লির ঠান্ডা, গাড়ি আর যৌনতা নিয়ে কুরুচিকর কথা বলেন এবং তার সঙ্গে কনডম ব্যবহারের কথাও জুড়ে দেন। শুধু এখানেই থামেননি, পারফরম্যান্সের ফাঁকে ফাঁকে একাধিকবার গালাগালিও দিতে শোনা যায় তাঁকে।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, যাঁকে লক্ষ লক্ষ কিশোর কিশোরী অনুসরণ করে, তাঁর মুখ থেকে এমন মন্তব্য কতটা দায়িত্বজ্ঞানহীন। এক নেটিজেন লিখেছেন, জনপ্রিয়তা মাথায় উঠে গেলে মানুষ নিজের সীমা ভুলে যায়। আরেকজনের মন্তব্য, পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এমন ভাষা ব্যবহার করা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও কনসার্টে উপস্থিত দর্শকদের একাংশ এই মন্তব্যে উল্লাস দেখিয়েছেন, তবু ঘরের পর্দায় বিষয়টি দেখা বহু মানুষ রীতিমতো হতবাক।

অনেকের মতে, বর্তমান সময়ে অন্য র‍্যাপারদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হানি সিং ইচ্ছে করেই এই ধরনের বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে থাকার চেষ্টা করছেন। আগেও তাঁর গান ও বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। জনপ্রিয় গান নাগিন নিয়েও এক সময় রাজনৈতিক স্তর থেকে অভিযোগ ওঠে। তবে এবার সরাসরি মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য করায় বিষয়টি আরও গুরুতর বলে মনে করছেন সমালোচকেরা।

এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে হানি সিং বা তাঁর টিমের তরফে কোনও ব্যাখ্যা বা ক্ষমা চাওয়া হয়নি। তবে দিল্লির মতো বড় শহরে এমন আচরণ শিল্পীদের সামাজিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। জনপ্রিয়তার সঙ্গে দায়িত্বও আসে, এই সত্য বারবার মনে করিয়ে দিচ্ছেন সাধারণ মানুষ। এবার দেখার, এই বিতর্কে হানি সিং কীভাবে প্রতিক্রিয়া দেন।