জানা গেলো হতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৩? প্রোমো শুটিং শেষ, প্রকাশ পেল ইভেন্টের ডেট!

জি বাংলা সোনার সংসার অর্থাৎ জি বাংলার অ্যাওয়ার্ড অনুষ্ঠান তো হলো এবার কবে হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড? কবেই বা শেষ হবে প্রমো শুটিং? এবারের কোন জুটি থাকছে সব থেকে এগিয়ে? কে পাচ্ছে সেরা খলনায়কের খেতাব? বেশ কিছুদিন ধরে ই এই নিয়ে জল্পনা চলছে টেলিপাড়ায়। নিজেদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের একসঙ্গে মিলিত হতে দেখতে বেশ পছন্দ করেন ভক্তরা। জি বাংলার পর স্টার জলসার সেরা দের দেখতে উৎসুক দর্শক মহল।

খুব তাড়াতাড়ি আসতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। আরম্ভ হয়ে গেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রমো শুটিং। ১৩, ১৪, ১৫ এবং ১৬ ই মার্চ হয়ে গেল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৩ এর প্রোমোর শুটিং। এই মুহূর্তে ভীষণ ব্যস্ত জলসা পরিবারের অভিনেতা-অভিনেত্রীরা। খড়ি থেকে শুরু করে দীপা প্রত্যেকেরই এখন ভীষণ বিজি সিডিউল। প্রত্যেকেই এখন মন দিয়ে করছেন রিহার্সাল।

ডান্স রিহার্সাল করে শুটিংয়ে যাচ্ছেন নায়ক নায়িকারা অথবা শুটিং শেষ করে তাড়াতাড়ি করে রিহার্সালের যোগ দিচ্ছেন তারা। মোটকথা শান্তি নেই তাদের, একাধারে মানুষকে বিনোদন দিতে শুটিং অন্যদিকে জলসা পরিবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য ডান্স রিহার্সাল সব মিলিয়ে ভীষণ ব্যস্ত তারা। তবে মেইন ইভেন্ট টা কবে হবে? আপাতত চ্যানেল ডান্স পারফরম্যান্সের শুটিংয়ের জন্য ডেট ফাইনাল করেছে 5 এবং 6 এপ্রিল। এবং খুব সম্ভবত ৭ তারিখে হতে পারে অ্যাওয়ার্ড ফাংশনের শুটিং। ধারণা করা হচ্ছে এরপরই খুব তাড়াতাড়ি কিছুদিনের মধ্যেই সম্প্রচার হবে মেইন ইভেন্ট।

অপেক্ষার অবসান! জেনে নিন কবে, কখন দেখবেন 'স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড' -  When and where you can watch Star Jalsha Parivaar award, know in details ,  Bangla News Bangla Entertainment News
এবার প্রশ্ন আসছে কিভাবে সেরা সেরা, তাদের নাম এগিয়ে থাকবে সবার উপরে, সবচেয়ে বেশি ভোট পেয়ে কারা হবে সেরা জুটি? নিঃসন্দেহে এগিয়ে থাকছে অনুরাগের ছোঁয়া। যার টিআরপি স্টার জলসার অন্যান্য ধারাবাহিকগুলির মধ্যে সব থেকে বেশি। আর কারা পাচ্ছে সেরা জুটির সম্মান তা আর বলার অপেক্ষা রাখে না। অনুরাগের ছোঁয়ায় দীপা ও সূর্য হতে পারে সেরা জুটি। অন্যদিকে সেরা নায়কের দৌড়েও এগিয়ে থাকছে ডক্টর সূর্য। ব্যাস আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই প্রকাশ পাবে প্রতিটি প্রমো। আর সবশেষে জলসা পরিবারের অনুগামীদের উপহার স্বরূপ দেওয়া হবে জলসা ভরা একটি গোটা সন্ধ্যা।

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড নিয়ে বেশ আগ্রহী টেলিপাড়া। সবাই সবার প্রিয় জুটিকে অ্যাওয়ার্ড হাতে দেখতে চান খুব তাড়াতাড়ি। এই পরিপ্রেক্ষিতে এক নেটিজেন মন্তব্য করেন ‘ ২০২২ এর অ্যাওয়ার্ড শো বেশ মজার ছিল এবার ২০২৩ এর শো এর জন্য অপেক্ষা করে আছি। জি বাংলার রেজাল্ট আগে থেকেই জানা যায় কিন্তু স্টার জলসার রেজাল্ট জানা যায় না তাই অনেক বেশি এক্সাইটমেন্ট রয়েছে’।আরেক নেটিজেন মন্তব্য করেন ‘ একমাত্র এটার জন্যই অপেক্ষা করে থাকি। অ্যাওয়ার্ড সো মানেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। অনেক বেশি এক্সাইটেড’।