বাড়িতে নেমে আসবে ঘোর অমঙ্গল! সন্ধ্যা বেলায় মোটেও করবেন না এই তিনটি কাজ!

পূজার্চনা হোক কিংবা শুভ কাজ, হিন্দু ধর্মের রীতি অনুযায়ী শাঁখ বাজানোর একটি প্রথা রয়েছে। অনেকসময় শুভ কাজের শুরুতেই শাঁখ বাজিয়ে শুভ সূচনা করা হয়। আর পূজার্চনা ক্ষেত্রে তো শাঁখ বাজানো বাঞ্ছনীয়। শঙ্খ ধ্বনি ছাড়া পূজার্চনা অসম্পূর্ণ। তবে অনেকেই জানেন না শাঁখ বাজানোর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো মেনে চলা খুবই জরুরি। নাহলে ক্ষুব্ধ হন দেবদেবীরা। সংসারে নেমে আসে বিপর্যয়।

ভুল করুন চারবার বাজাবেন না শাঁখ

যেমন, শাঁখ বাজানোর ক্ষেত্রে তিনবার শাঁখ বাজানোর রীতিই প্রচলিত। বাড়ির বয়স্কারা বলেন তিন বারের বেশি শাঁখ বাজানো উচিত নয়। কিন্তু কেন? পুরাণ মতে, তিনবার শাঁখ বাজালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ সকল দেবদেবীরা আমন্ত্রণ পান। কিন্তু তিনবারের বেশি শাঁখ বাজালে দেবতাদের সঙ্গে অসুরদেরও আমন্ত্রণ জানানো হয়। তাই খেয়াল রাখা প্রয়োজন তিনবারের বেশি চারবার যেন শাঁখ না বাজানো হয়।

ভগবানের সামনে ভুল করেও যদি তিনবারের জায়গায় চারবার শাঁখ বাজানো হয়ে যায় তাহলে সংসারে বিপর্যয় নেমে আসতে পারে। দেবতাদের রোষের শিকার হতে পারে সেই পরিবারের সদস্যরা। কারণ পুরান অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অসুররা চারবার শঙ্খ বাজিয়ে বলি অসুরকে জাগ্রত করেছিল। তার পরিণাম সম্পর্ক সকলের জানেন। ফলে এই কারণেই বাড়ির ঠাকুমা-দিদিমারা চারবার শঙ্খ বাজাতে নিষেধ করেন।

সন্ধ্যাবেলায় বাজাবেন না শঙ্খ

এবার জানা যাক সন্ধেবেলায় কেন শাঁখ বাজাতে নেই। সন্ধ্যা বেলায় শাঁখ বা ঘণ্টা বাজালে দেবতাদের ঘুমের বিঘ্ন ঘটে বলে মনে করা হয়। বলা হয় সূর্যাস্তের পর দেবতারা নিদ্রায় মগ্ন হন। ফলে সেইসময় শাঁখ, ঘণ্টা বাজালে তাদের নিদ্রা ভঙ্গ হয়। যার ফলে ক্ষুব্ধ হন দেবতারা। সন্ধ্যা বেলা শাঁখ ঘণ্টা বাজালে অবশ্যই সন্ধ্যা নামার আগে বাজান। এই দুটো নিয়ম ছাড়াও সন্ধ্যা বেলায় মেনে চলুন এই নিয়মগুলোও। তাতে মঙ্গল হবে সংসারের। ঘটবে শ্রীবৃদ্ধি।

আরও পড়ুন: দুঃসংবাদ! থমকে গেল বিনোদন! সোমবার থেকে বন্ধ হল শুটিং! অচলাবস্থা টলিপাড়ায়

বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে মেনে চলুন এই নিয়মগুলো

সন্ধ্যাবেলায় কখনও ভুলেও গাছ থেকে ফুল পারবেন না। শাস্ত্র মতে সন্ধ্যাবেলায় ফুল ছেঁড়াকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই জন্য সন্ধ্যার পুজোয় ঠাকুরকে ফুল অর্পণ করা উচিত নয়। দ্বিতীয়ত, সূর্যাস্তের পর সূর্যের পুজো করাকেও অশুভ বলে মনে করা হয়। সূর্যকে জল অর্পণ করার সঠিক সময় হল ভোরবেলা। তৃতীয়ত, সন্ধ্যাবেলায় পুজোতে তুলসী পাতা ব্যবহার করা উচিত নয়। কারণ সন্ধ্যার পর তুলসী পাতা ছিঁড়লে বাড়ির অমঙ্গল হয়। সন্ধ্যা পুজো দেওয়ার আগে অনেকেই বাড়ি ঘরে ঝাড়ু দেন। কিন্তু সেটা একেবারেই উচিত নয়। কারণ সন্ধ্যার পর বাড়িতে ঝাড়ু দিলেন মা লক্ষ্মী রুষ্ঠ হন। সন্ধ্যাবেলায় দেবদেবীরা বিশ্রাম নেন ফলে সন্ধ্যা পুজোর শেষ হলে ঠাকুর ঘরে একটি পর্দা টাঙিয়ে দিন অথবা দরজা থাকলে দরজা বন্ধ করে দিন। পরেরদিন আবার খুলে দিন। শাস্ত্র মতে, যে বাড়িতে সমস্ত নিয়ম মেনে সন্ধ্যা পুজো হয় সেই বাড়িতে ভগবানের আশীর্বাদ সর্বদা থাকে ফলে ঘরের সুখ শান্তি বজায় থাকে, উন্নতি হয়, বাড়িতে বিবাদ কলহ নয়না। তাই সন্ধ্যা পুজো এবং আরতির সময় এই বিষয়গুলো মাথায় রাখুন।