মা বাবাকে মিলিয়ে দিলো দুণী! তবে কি মেয়ের হাত ধরেই আবার একসাথে বাধা পড়বে দুর্জয় রানী?

স্টার জলসার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী (Tomader Rani)। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ডেবিউ করেছেন অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar)। রানীর চরিত্রে অভিকার দুর্দান্ত অভিনয় মন জয় করে নিয়েছে সকলের। পর্দায় দুর্জয়-রানীর প্রেমে মুগ্ধ দর্শকরা। আর তারই সঙ্গে একের পর এক নতুন ঝড় নেমে আসছে দুর্জয় রানীর ভালোবাসার মাঝে। চলতি সময়েও রানীর মৃত্যুর ট্র্যাক নিয়ে জমজমাট তোমাদের রানী।

বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে ঠাকুরের সিংহাসনের নিচে বোম লাগিয়ে রানীকে মারার চেষ্টা করে অনিশা। যদিও প্রাণে বেঁচে যায় সে। তারই শুরু হয় অনিশার পর্দা ফাঁসের পরিকল্পনা। রানীর সঙ্গে হাত মিলিয়ে অনিশাকে ফোন করে টাকা চায় পিকলু। এদিকে ছদ্মবেশে রানী ফিরে সেনগুপ্ত বাড়িতে। বাড়িতে ঢুকতেই অনিশার মুখমুখী হয় রানী। যদিও রানীকে চাইতে পারেনি অনিশা।

Abhika Malakar, Arkoprovo Roy, Bengali serial, Star Jalsha, Tomader Rani, Tomader Rani Today Episode, Tomader Rani Today Episode 16 July, অভিকা মালাকার, অর্কপ্রভ রায়, তোমাদের রানী, তোমাদের রানী আজকের পর্ব, তোমাদের রানী আজকের পর্ব ১১ জুলাই, বাংলা ধারাবাহিক, স্টার জলসা

তোমাদের রানী আজকের পর্ব ১৬ জুলাই (Tomader Rani Today Episode 16 july)

তবে সেনগুপ্ত বাড়িতে এসে কাউকে কিছু না বললেও নিজের প্রিয় বান্ধবীর কাছে সত্যিটা লুকোতে পারেনি রানী। দেবু কান্নাকাটি করছে জানতে পেরে দেবুকে সবটাই বলে দেয় রানী। যদিও রানী যে মারা যায়নি সেটা আগে থেকেই জানত ঋতম। এরপরই দেখা যায় দুণী খাচ্ছে না জানতে পেরে নিজেই গিয়ে দুণীকে খাইয়ে দেয় রানী। তারপর দেবুর ঘরে এসে দেবুর সঙ্গে কথা বলতে থাকে সে।

তখনই রানীর কথা মতো দুণীকে নিয়ে চলে আসে ঋতম। আর তার পিছন পিছন চলে আসে দুর্জয়। ঋতম জানায় আজ দুণী তাদের সঙ্গেই ঘুমাবে। কথাটা শুনে দুর্জয় জানায় দেবু একা সবটা সামলাতে পারবে না। তখনই দেবু বলে সে আর শম্পা মিলে সবটা সামলে নেবে। এই কথা শুনেই চলে যায় দুর্জয়। তারপর দুণীকে নিয়ে গেস্ট রুমে চলে যায় রানী।

আরও পড়ুন: চরম সংকটে যিশুপত্নী নীলাঞ্জনা! স্ত্রীর এমন অবস্থায় ভেঙে পড়লেন অভিনেতা!

রানীর কথা দুর্জয়কে বলে দিল দুণী

চোখ খুলে মাকে দেখে ভীষণ খুশি হয় দুণী। রানী তাকে বলে বাড়ির কেউ যেন জানতে না পারে। তারপরই মেয়েকে ঘুম পাড়িয়ে দিতে থাকে রানী। কিন্তু এদিকে মাঝরাতে ঘুম ভেঙে যায় শুক্লার। শম্পাকে দেখার জন্য তিনি বেরিয়ে পড়েন ঘর থেকে। কিন্তু শম্পার ঘরে গিয়ে তিনি দেখেন শম্পা ঘরে নেই। তারপরই গেস্ট রুম থেকে দুণীর আওয়াজ পেয়ে চিৎকারে করে বাড়ি মাথায় করে দেয় শুক্লা। সকলে চলে আসে গেস্ট রুমে। যদিও ততক্ষণে লুকিয়ে পড়েছে রানী। তবে দুর্জয়কে দেখেই দুণী জানিয়ে দেয় তার মা এসেছে। কথাটা শুনেই চমকে যায় সকলে। তবে কী এবার ধরা পড়ে যাবে রানী? জানতে হলে দেখতে থাকুন তোমাদের রানী।