সিনেজগতের অভিনেতা-অভিনেত্রীরা মানেই বিতর্ক তাঁদের নিত্য সঙ্গী। প্রেমঘটিত ব্যাপার হোক কি পরকীয়া, সবসময়েই চর্চার কেন্দ্রে থাকেন তাঁরা। তবে স্বর্ণযুগ পেরিয়ে আধুনিক যুগে পা রাখলেও একটি বিতর্কের আঁচও পাননি টলি অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mullick)। সবসময়ই তিনি ছিলেন মহিলা সঙ্গ থেকে দূরে। ঘোরতর সংসারি বর্ষীয়ান অভিনেতা ভুল প্রমাণ করেছেন মানুষের মিথকে।
কলকাতার ভবানীপুরের স্বনামধন্য মল্লিকবাড়ির ছেলে রঞ্জিত মল্লিক। পরিচালক মৃণাল সেনের হাত ধরে সিনে জগতে পা রেখেছিলেন তিনি। তাঁর প্রথম ছবি ‘ইন্টারভিউ’। এরপর থেকে টলিউডে দাপিয়ে কাজ করেছেন অভিনেতা। একসময় নায়ক, পরে বড় দাদা আর এখন বাবার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিচ্ছেন তিনি।
সিনেজগতে তিনি কাজ করছেন কম দিন হল না। মৌসুমী চট্টোপাধ্যায় থেকে মুনমুন সেন প্রায় সকল সুন্দরী নায়িকাদের সঙ্গেই পর্দায় এসেছেন তিনি। তা সত্ত্বেও কোনো বিতর্কের আঁচ লাগেনি নায়কের গায়ে। কখনও কোনো মহিলার সঙ্গে সম্পর্কেও জড়াননি। বরং দীপা মল্লিককে বিয়ে করে সংসার করেছেন অভিনেতা।
টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিক বাড়ির সবার আদরের ‘রঞ্জু’। মেয়ে কোয়েলকেও বড় করেছেন পারিবারিক শিক্ষায়। বয়স ও ত্বকে বলিরেখা বাড়লেও অভিনয় দক্ষতায় এতটুকু মরচে পড়েনি। আজও তিনি পর্দায় দেখতে জড়ো হন অনুরাগীরা। বর্ষীয়ান অভিনেতা আজও পর্দায় যথেষ্ট সাবলীল। অভিনেতার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য সকলেই তাঁকে সমীহ করে চলেন।
অভিনেতা এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, তিনি চিরকালই মহিলাদের অন্য চোখে দেখে এসেছেন। তাঁর পরিবারে তিনি মাসিমা ও জেঠিমাদের জীবনও দেখেছেন। অভিনেতা বলেন, হয়তো সেই কারণেই তিনি কখনোই কোনো নায়িকার সঙ্গে পেশাদারী সম্পর্কের বাইরে ‘অন্য’ সম্পর্কে যেতে পারেননি।





