ধামাকাদার পর্ব ফাঁস! ‘কবির কোনওদিনও বাবা হতে পারবে না’, এবার সূর্যের সামনে মিশকার নাটকের পর্দাফাঁস

‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) একঘেয়ে পর্ব চলতে চলতে এবার সামনে এল এক ধামাকাদার পর্ব। দর্শকরা হয়তো এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলেন। শেষমেশ সূর্যের সামনে আসল সত্যিটা এল। এতদিন মিশকার (Mishka) কথায় সূর্য (Surjyo) দীপা (Deepa) সহ বাড়ির সকলকে অবিশ্বাস করে গিয়েছে। সূর্য ভাবছিল, সোনা ও রূপা দীপা ও কবিরের (Kobir) সন্তান। আর এই ভুল ধারণা মিশকা সূর্যের মনে ঢুকিয়েছিল।

বহু বছর আগে সূর্যের হাতে ধরানো মিথ্যা রিপোর্টের জেরে আজ সূর্য, দীপা ও দুই সন্তান কষ্টে রয়েছে। সেই রিপোর্টে লেখা ছিল, সূর্য কোনওদিন বাবা হতে পারবে না। আর তারপরই দীপার প্রেগনেন্সির কথা ভেবে সূর্যের মনে সন্দেহের বীজ বোনে। আর সেই সন্দেহকে কবিরের দিকে ঠেলে দিয়েছিল মিশকা। আর এই মিশকার জন্যই সূর্য এতদিন ভেবে বসেছিল যে সোনা (Sona) ও রূপা (Rupa) দীপা ও কবিরের সন্তান।

দুর্ঘটনায় আক্রান্ত দীপা

ধারাবাহিকে সূর্য ও দীপার বিচ্ছেদ দেখতে দেখতে দর্শকরাও বিরক্ত হয়ে উঠেছিল। সম্প্রতি গল্পে এসেছে নতুন ট্যুইস্ট। দীপার থেকে সোনা-রূপাকে দূরে সরানোর জন্য সন্তানদের নিয়ে কাউকে কিছু না বলেই চলে যায় সূর্য। আর তারপরই তাদের খোঁজে পাগলের মতো হয়ে যায় দীপা। অনেক কষ্টে সোনা-রূপাকে খুঁজে পেলেও তারা যখন দীপাকে মা বলে অস্বীকার করে তখন দীপা ভেঙে পরে ও বেখেয়ালে রাস্তা দিয়ে হাঁটার সময় দুর্ঘটনায় আক্রান্ত হয়।

মারাত্মক সত্যের সামনে সূর্য

এরপরই দীপাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে সূর্যও ছিল। দীপাকে দেখে সূর্যই তার চিকিৎসা করে। সূর্য দীপার সঙ্গে যতই খারাপ ব্যবহার করে থাকুক না কেন, সে দীপাকে মনে মনে ভালোবাসে। আর তাই দীপার এই দুর্ঘটনার জন্য নিজেকেই দোষী করে। পাশাপাশি সোনা ও রূপাকে দীপার কাছেই ফিরিয়ে দেবে বলে সিদ্ধান্ত নেয়। এরপর দীপার জ্ঞান ফিরলে দীপা অসুস্থ অবস্থাতেও সূর্যকেই সোনা-রূপার আসল বাবার স্থান দেয়। এবার দীপার কথাগুলো সূর্যকে বিশ্বাস করাতে বাধ্য করে। তারপরই সূর্যের সামনে আসে এক মারাত্মক সত্যি।

দীপার কাছে ক্ষমাপ্রার্থী সূর্য

সূর্য যে হাসপাতালে রয়েছে সেখানে কবিরের স্ত্রীকে আসতে দেখে সূর্য। ডাক্তারের থেকে সূর্য জানতে পারে কবির কোনওদিন বাবা হতে পারবে না। যে কথাটি শুনে সূর্য হতবাক হয়ে যায়। তার মনে একের পর এক প্রশ্ন উদয় হবে। কবির বাবা না হতে পারলে সোনা-রূপা তার সন্তান যে হবে না, তাই সূর্য বুঝে যায়। এরপরই হয়তো সূর্য নিজের টেস্ট করিয়ে প্রমান পাবে যে সে বাবা হওয়ার জন্য সক্ষম। এতদিনের মনের ভুল সব দূর হয়ে যেতে চলেছে। নিজের ভুল বুঝতে পেরে এবার দীপার কাছে সূর্য ক্ষমা চাইবে। হয়তো এবার দর্শকদের ইচ্ছা পূরণ হতে চলেছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Bangla Binodon (@banglaa_binodon)