নুসরাত জাহান একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী যিনি প্রধানত বাংলা সিনেমাতে অভিনয় করে থাকেন। অভিনেত্রী ছাড়াও তিনি একজন রাজনীতিবিদ। 2011 সালে তিনি অভিনয় জীবন শুরু করেন। 2019 লোকসভা ভোটে তিনি বসিরহাট কেন্দ্র থেকে সাংসদ হিসাবে জয় লাভ করেন। তিনি বাংলা সিনেমা জগতের বড়ো বড়ো নায়কের সাথে কাজ করেছেন এবং অনেক সুপারহিট সিনেমাও করেছেন। তিনি তৃণমূলের হয়ে ২০১৯ সালের এপ্রিলে রাজনীতির ময়দানে নামেন। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে অন্যতম অঙ্কুশ হাজরার সঙ্গে খিলাড়ি, রাহুল বসুর সঙ্গে সন্ধে নামার আগে এবং জিতের সঙ্গে পাওয়ার। তিনি সপ্তদশ লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাঁর ছিপছিপে নির্মেদ শরীর দেখলে কে বলবে মা হয়েছেন নুসরত জাহান! প্রতিদিন নুসরত জাহানের ডায়েটে কী থাকে? সেই সিক্রেট এবার প্রকাশ্যে আনলেন নায়িকা। নুসরত জাহানকে নিয়ে চর্চার শেষ নেই। সোশ্যাল মিডিয়া হোক বা মিডিয়া- সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দুতে এই টলি নায়িকা। মা হওয়ার পর নুসরতের নির্মেদ শরীর সবাইকে অবাক করেছে। শরীরে নেই বেবিফ্যাট, চাবুক ফিগারে সকলকে ক্নিনবোল্ড করেছেন তারকা সাংসদ।
সুপারহট নুসরত জাহানের ছবি দেখে বোঝা দায়, তিনি পুত্র সন্তানের মা! অন্তঃসত্ত্বা অবস্থায় নুসরতের ওজন বেড়েছিল অনেকটাই। নায়িকার কথায় ঈশানের জন্মের আগে ৪৭ কিলো থেকে তাঁর ওজন বেড়ে হয়েছিল ৭৫ কিলোগ্রাম। তবে চটজলদি ওজন ঝরিয়ে ফের তন্বী নুসরত। নায়িকার এই ঝরঝরে শরীরের রহস্যটা কী? তাঁর ডায়েটে কী সিক্রেট রয়েছে? সবটা ফাঁস করেছেন নুসরত নিজেই।
নুসরতের কথায়, ‘আমি খুব সিম্পেল এবং স্থিতিশীল ডায়েট মেনে চলি’। ব্রেকফাস্টে নায়িকা কী খান? একটা ডিমের সাদা অংশটা দিয়ে তৈরি ওমলেট এবং টোস্ট। মধ্যহ্নভোজে থাকে, ব্রাউন রাইস, ডাল এবং মাছ অথবা ডিম। খিদে পেলে স্ন্যাকস হিসাবে ফল অথবা বাদামজাতীয় খাবার খান নুসরত। নৈশভোজে নুসরতের পাতে কী থাকে? নায়িকার জবাব, একটা রুটি, সবজি, ডাল এবং চিকেন। নুসরত জানাতে ভুললেন না, কম তেলে তৈরি খাবার খান এবং মিষ্টি ছাড়া ডায়েট ফলো করে তিনি। স্বাস্থ্যবান শরীর পেতে না খেয়ে থাকার পক্ষপাতী নন নুসরত।
নুসরতের কথায়, ডায়েট চার্ট এমন হতে হবে যা আপনি সহজে ফলো করতে পারবেন। পাশাপাশি সপ্তাহে একদিন ‘চিট ডে’ হতেই পারে। চিট ডে-তে কী খান নুসরত? সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে অঙ্কুশের কথা শুনে হা দর্শকরা। অঙ্কুশ বলেন নুসরাত নাকি মারাত্মক খান। শুটিং এর সময় তার খাওয়া দাওয়া দেখলে কে বলবে যে তিনি এমন ডায়েট মেনটেন করেন।





