কাঞ্চনের ডিভোর্সে খোরপোষ পেলেন পিঙ্কি! টাকার অঙ্ক শুনে মাথা ঘুরে গেলো দর্শকদের!

কিছুদিন আগেই বিয়ে করেছেন টলিউডের (Tollywood) বিতর্কিত জুটি বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়া খুললেই গোটা যায়গা যুর শুধু তাঁদেরই বিয়ের পোস্ট। এই ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস এর দিনই আইনি বিয়ে সেরে ফেললেন শ্রীময়ী-কাঞ্চন। পুজো থেকে নাইট পার্টি কোনো জায়গাতেই তাঁদের উপস্থিতি ভীষণ ভাবে লক্ষ করা যায়। শ্রীময়ী এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই বিয়েটা আগেই হত, তাঁদের বিয়েটা এই ডিভোর্সের জন্যই আটকে ছিল। ৬ মার্চ সামাজিক আচার অনুষ্ঠান মেনে বিয়ে করবেন তারা।

বহু দিন ধরেই বিবাহ বিচ্ছেদের পর্ব চলছিল কাঞ্চন এবং তার প্রাক্তন স্ত্রী পিঙ্কির। গত ১০ জানুয়ারি পাকাপাকি ভাবে কাঞ্চনের সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আইনত ডিভোর্স হয়। আর এর একমাসের মাথাতেই শ্রীময়ীর সঙ্গে বিয়ে সারেন বিধায়ক। সেই নিয়ে বেশ সমালোচিত হয়েছেন এই নব দম্পতি। এমনিতেই যুগলের বয়সের ব্যবধানও নেহাত কম নয়।

বিধায়ক তথা অভিনেতা কাঞ্চনের একমাত্র পুত্র সন্তান মা পিঙ্কির কাছেই রয়েছেন। ছেলের জন্যই প্রাক্তন স্বামী কাঞ্চনের থেকে কত খোরপোষ পেলেন পিঙ্কি? টাকার অঙ্ক দেখলে চমকে যেতে বাধ্য দশক মহল। ভালোবেসে পিঙ্কির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা কাঞ্চন।তাদের বিচ্ছেদে শোকাহত হয়েছেন অনেকেই। কাঞ্চনের অন্য সম্পর্কর কথা জানতে পারায় অনেক ঝামেলা অশান্তি হয় তাদের মধ্যে।

২০২১ সালে প্রথমবার কাঞ্চন-শ্রীময়ীর বিবাহবর্হিভূত সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন পিঙ্কি। এরপর থানা-পুলিশ হয়ে মামলা গড়ায় আদালত পর্যন্ত। বহুদিন ধরেই কাঞ্চনের সঙ্গে থাকছিলেন না পিঙ্কি। আর সেইসময়ই ভালোবাসায় আবদ্ধ হন কাঞ্চন-শ্রীময়ী। বাধ্য হয়েই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বিচ্ছেদের পর কাঞ্চন তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কিকে কত খোরপোশ দিলেন এখন সেই নিয়ে চর্চা তুঙ্গে।

এ বিষয়ে পিঙ্কি এক সংবাদ মাধ্যমকে খোলাখুলি ভাবে জানিয়েছেন যে তাঁর খোরপোষ নিয়ে অনেক ধরনের ভুল তথ্য ছড়াচ্ছে যেটা একেবারেই সঠিক নয়। পিঙ্কি জানান তিনি কাঞ্চনের থেকে ক্ষতিপূরণ বাবদ ৫৬ লক্ষ টাকা পেয়েছেন। যেটা পুরোটাই ওশের অর্থাৎ কাঞ্চন পিঙ্কির একমাত্র সন্তানের লালন-পালনে খরচ হবে। ওই টাকা তাঁর নয়।