অভিনেতা সুমন দে। বাংলা টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে তাঁর অভিনয় দেখেছেন দর্শক। ব্যক্তি জীবন নিয়েও খোলামেলা কথা বলতে পছন্দ করেন তিনি।সম্প্রতি বাংলা টেলিভিশন জগত থেকে খবর এল এক জনপ্রিয় জুটির সম্পর্ক ভাঙার কথা। বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সুরভী সান্যাল সম্পর্কে জড়িয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সুমন দে-এর সঙ্গে। কিন্তু শোনা যাচ্ছে, সেই সম্পর্ক এবার রীতিমতো ভাঙনের পথে। কারণ সুমন নাকি প্রতারণা করেছেন সুরভীর সঙ্গে।
টেলিভিশন জগতে নতুন কিছু সম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি বেশ কিছু পুরনো সম্পর্ক ক্রমে ভাঙতে বসেছে। সম্প্রতি বাংলা টেলিভিশন জগত থেকে খবর এল এক জনপ্রিয় জুটির সম্পর্ক ভাঙার কথা। বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সুরভী সান্যাল সম্পর্কে জড়িয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সুমন দে-এর সঙ্গে। কিন্তু শোনা যাচ্ছে, সেই সম্পর্ক এবার ভাঙলো। কারণ সুমন নাকি প্রতারণা করেছেন সুরভীর সঙ্গে।
বেশ কিছুদিন হয়েছে এই ঘটনার। আবারো কানাঘুষে শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে জড়িয়েছেন নাকি সুমন। আর সেখানেই উঠে আসছে রশ্নির নাম। বাস্তবে কি সত্যি প্রেম করছেন সুমন রশ্নি? এর আগে সুমন কখনো নিজের সম্পর্কের কথা অস্বীকার করেননি তিনি নিজের ব্যক্তিগত জীবনের কথাও সোশ্যাল লাইফে সুন্দরভাবে ভাগ করে নিয়েছেন। এদিন এক সাক্ষাৎকারে মুখ খুললেন সুমন। জানালেন তাদের মধ্যে কার আসল সম্পর্কের কথা।
সাক্ষাৎকারে নিজেদের অনেক ঘটনাই শেয়ার করলেন সুমন আর রোশনি। ধারাবাহিককে তাদের সম্পর্ক থেকে শুরু করে নেগেটিভ চরিত্রে অভিজ্ঞতা সবটাই। কথায় কথায় একবার বলেও দিলেন রোশনির হাঁসি বেশ সুন্দর। দুজনের কথাই বোঝা গেল বেশ ভালো বন্ধুত্ব রয়েছে তাদের মধ্যে। তবে তারা কি আদৌ কোন সম্পর্ক রয়েছে নাকি এটা সম্পূর্ণটাই রটনা?
আসল কথাটা বললেন রোশনি। তিনি জানালেন তারা খুব ভালো বন্ধু কিন্তু তাদের মধ্যে কোন প্রেমের সম্পর্ক নেই। তার আর সুমন এর মধ্যে যে প্রেম আছে এই কথাটা তিনি আগেও বহুবার এদিক ওদিক শুনেছেন। শুধু সমান নয় দিব্য, জয়ী এদের সাথেও তাকে জড়িয়ে অনেক সময় অনেক কথাই শুনেছেন তিনি। তবে আদতে এগুলো সত্যি নয়। কিন্তু এগুলিকে তিনি বেশ পজিটিভ ভাবেই নিচ্ছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী জানান দিব্যর সাথে অভিনয় করার ইচ্ছা আছে তার আর মানুষজনের এই ধারণা হয়তো তাদের জুটিকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে পারে।





