বাংলা সিরিয়াল (Bengali serial) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সেই জন্যে তো রোজ বিকেল হলেই চা-বিস্কুট হাতে টিভির সামনে বসে পড়েন তাঁরা। তবে এবার সিরিয়ালপ্রেমী মানুষদের জন্য এল একটি দুঃখের খবর! মাত্র দু মাসের মাথায় শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক।
বর্তমানে ধারাবাহিকের গল্পের থেকে বেশি স্থায়িত্ব নির্ভর করে টিআরপির উপর
বর্তমানে বাংলা ধারাবাহিকগুলির স্থায়িত্ব নির্ভর করে সেই ধারাবাহিকের টিআরপির ওপর। কোন একটি ধারাবাহিক ঠিক ততদিন অব্দি চ্যানেলে রাজ করতে পারে যতদিন সেই ধারাবাহিকের টিআরপি শীর্ষে থাকে। টিআরপি ক্রমে স্লট হারা হতে থাকলে চ্যানেল নিজেদের লস করে সেই ধারাবাহিকটিকে আর এগিয়ে নিয়ে যেতে চায় না ফলে সেই মুহূর্তেই গল্প গুটিয়ে শেষ করে দিতে হয় ধারাবাহিকটিকে।
দর্শকরা বেশ কিছু ধারাবাহিককে অগাধ ভালোবাসা দিলেও চ্যানেল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে
এর আগেও এমন অনেক ধারাবাহিক দর্শকরা দেখেছেন যেগুলি স্থায়িত্বকাল খুব বেশি হলে দুই মাস থেকে তিন মাস। এমনই একটি জলজ্যান্ত ধারাবাহিকের উদাহরণ হচ্ছে বালিঝড়। তৃণা সাহা অভিনীত এই হাই বাজেটের ধারাবাহিকটি শেষ হয়েছিল দুই মাসের মাথায়। জনপ্রিয় জুটি অভিনয় করলেও কোন পরিবর্তন আনা সম্ভব হয়নি। আরো একবার এমনই কিছু হতে চলেছে স্টার জলসার আরেক ধারাবাহিকের সঙ্গে।
এবার টিআরপি কমের ফলে বন্ধ হতে চলেছে তুঁতে!
সবে দু মাস হল স্টার জলসার পর্দায় শুরু হয়েছে তুঁতে। ধারাবাহিকের অভিনয় করছেন সবার প্রিয় দীপান্বিতা রক্ষীত। শুরুতে ধারাবাহিকের গল্পটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। কিন্তু ধীরে ধীরে সেই একঘেয়ে পারিবারিক কাহিনীতে পরিণত হয়েছে এই ধারাবাহিক। কোথাও কোন নতুনত্ব নেই। সেই একই কনসেপ্ট, কাজের লোক থেকে বড়লোক বাড়ির ছেলের বউ। বিষয়গুলি অত্যন্ত একঘেয়ে হয়ে গিয়েছে দর্শকদের কাছে। যার প্রভাব পড়ছে টিআরপিতে।

শুরু হওয়ার পর থেকে এই ধারাবাহিকের টিআরপি কখনো ভালো ফল করতে পারেনি। আর এখন যত দিন যাচ্ছে ধারাবাহিকের টিআরপি কমতে কমতে একেবারে চারের ঘরে এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় শোনা গেল স্টার জলসায় আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক যেটি সম্প্রচারিত হবে সন্ধ্যে সাত টায়। এটা শোনার পর দর্শকদের ধারণা প্রোডাকশন হাউজ আর এগিয়ে নিয়ে যাবে না এই ধারাবাহিককে। অর্থাৎ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে তুঁতে।





