দেখতে দেখতে ফের চলে এল বাংলা ধারাবাহিকের (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন। দর্শকদের প্রিয় ধারাবাহিক কতদিন চ্যানেলে রাজত্ব চালাতে পারবে সেটা জানার জন্য এই বৃহস্পতিবারের অপেক্ষায় থাকে দর্শক মহল। কারণ দর্শকরা জানে টিআরপি ধারাবাহিকের স্থায়িত্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবারে যে বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ করা হয় সেটা থেকে বাংলা ধারাবাহিকের বর্তমান অবস্থা সম্পর্কে অনেক কিছু জানতে পারে বাংলার দর্শক।
পরপর প্রতিটি সপ্তাহেই টিআরপি তালিকায় প্রাপ্ত নম্বরের মাধ্যমে দর্শকদের চমকে দিচ্ছে সম্প্রচারিত ধারাবাহিকগুলি। প্রায় প্রত্যেক মাসেই নতুন নতুন ধারাবাহিক ভির জমাচ্ছে টেলিভিশনের পর্দায়। তার মধ্যে যে ধারাবাহিকগুলি দর্শকদের মনে জায়গা করতে সক্ষম হচ্ছে সেগুলো টিআরপিও তর তর করে বৃদ্ধি পাচ্ছে। তাই প্রত্যেক সপ্তাহেই টিআরপি তালিকায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
এবার দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকায় কোন ধারাবাহিক বাজিমাত করলো এবং কোন ধারাবাহিক স্লট হারিয়ে সমাপ্তির দিকে পা বাড়ালো। এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।
দ্বিতীয় স্থানে অবস্থান করছে জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান খুবই সূক্ষ্ম। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৭.১ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই নবাগত মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে ৭.০ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থান দখল করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে স্টার জলসা চ্যানেলের কথা। এই ধারাবাহিকটির প্রাপ্ত নম্বর ৬.৭।
1st •• ফুলকি 7.3
2nd •• জগদ্ধাত্রী 7.2
3rd •• গীতা LLB 7.1
4th •• কোন গোপনে 7.0
5th •• কথা 6.7





