মিথ্যে খুব বেশিদিন লুকিয়ে রাখা যায় না। একটা মিথ্যে ঢাকতে গিয়ে এমন হাজারটা মিথ্যে বলতে হয় যেগুলি একটা না একটা সময় সামনে আসবেই। ঠিক সেই রকমই একটা মিথ্যের জাল বুনে সবাইকে নিয়ে একসাথে থাকার চেষ্টা করছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকের নায়িকা দীপা। কিন্তু এইবার সেই জাল ছিড়ে যাওয়ার উপক্রম হয়েছে।
বর্তমান গল্প অনুযায়ী, কলেজের ক্লাসরুমে যখন সবাই বিশেষ করে ঋত্বিক দীপাকে ক্লাস না করতে দেওয়ার জন্য একাধিক ভাবে চেষ্টা করে তখন দীপার পাশে এসে দাঁড়ায় সূর্য। দীপাও কিছু কম যায় না। সে নিজের প্রতিভা দিয়ে স্যারের মন জয় করে নেয়। স্যার তাকে ক্লাসে থাকার অনুমতি দেয়। কিন্তু প্র্যাকটিকাল ক্লাসেই ঘটে যায় আসল বিপত্তি।
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ৪ আগষ্ট (Anurager Chowa Today Episode 4 August)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, প্র্যাকটিকাল ক্লাসে স্যার সবাইকে মৃতদেহ পড়াশোনাবেক্ষণের জন্য এবং বিভিন্ন শারীরিক অঙ্গ চিনে নেওয়ার জন্য প্রশিক্ষণ দিতে থাকে। কিন্তু এই দৃশ্য সহ্য করতে পারে না দীপা। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেটা দেখে ভয় পেয়ে যায় সূর্য। সে নানা রকম ভাবে চেষ্টা করতে থাকে দীপার জ্ঞান ফেরানোর। কিন্তু বাকিরা বিশেষ করে ঋত্বিক প্রতিনিয়ত উদ্দীপাকে নিয়ে যা নয় তাই বলতে থাকে।
আরো পড়ুন: স্টাইল করতে গিয়ে একি হাল হলো অভিনেত্রী! নাকানি চুবানি খেলেন মিমি চক্রবর্তী!
এরপর সেখানে চলে আসে ইরা। সে সবার সামনে বলে, দীপার জন্য ডাক্তারি নয়। নার্সিং এর একটা সিট খালি আছে। ইরা ওখানেই দীপার ব্যবস্থা করে দেবে। তখন সূর্য বলে, প্রথম প্রথম এরকম সবার হয়। তাই বলে সে ডাক্তারি পড়তে পারবে না এটা কখনোই হতে পারে না। ওখানে থাকলে দীপার মানসিক অবস্থা আরো ভেঙে পড়বে এটা খুব ভালো করেই বুঝতে পারে সূর্য তাই তাড়াতাড়ি সে দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে চলে আসে।
বিরাট সমস্যায় পড়ে গেল দীপা
সেই সময় রান্নাঘরে রান্না করছিল উর্মি। হঠাৎ সূর্য চলে আ লাবণ্য খুব ভয় পেয়ে যায়। সূর্য এসে সবাইকে সবটা জানায়। তারপর সেই ঘোমটা দেওয়া মহিলার ঘরে চলে যায় তার সাথে কথা বলতে। যতক্ষণ না দীপা সুস্থ হচ্ছে ততক্ষণ সূর্য তাকে সেখানেই রাখার বন্দোবস্ত করতে চায়। কিন্তু সূর্য তো জানেনা যে ওই ঘুমটা দেওয়া বউটাই আসলে দীপা। এদিকে বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায়। স্বাভাবিকভাবেই সেই মহিলাকে আউট হওয়াসে না পেয়ে সূর্য রেগে যায়। এবার কি করে এই পরিস্থিতি সামলাবে দীপা?





