গায়িকা ইমন চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং মাঝেমধ্যেই নিজের জীবনের হালকা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি তাঁর একটি ভিডিও নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে দেখা যাচ্ছে তাঁর আঙ্কেলের সঙ্গে মজার কথোপকথন।
ভিডিওতে দেখা যায়, মেকআপ করতে বসে সামনে বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সাজিয়ে রেখেছেন ইমন। সেগুলো দেখে কৌতূহলী হয়ে ওঠেন তাঁর আঙ্কেল রামকৃষ্ণ চক্রবর্তী। মজার ছলে ইমন তাঁকে বলেন, এই প্রসাধনীগুলোর দাম আন্দাজ করতে।
এরপরই শুরু হয় আসল মজা। একটি দামী মাসকারার দাম তিনি বলেন কয়েকশো টাকা, যদিও বাস্তবে তার দাম কয়েক হাজার। একইভাবে লিপস্টিকের দামও তিনি অনেক কম বলে অনুমান করেন। তাঁর এই আত্মবিশ্বাসী কিন্তু ভুল আন্দাজ শুনে হাসিতে ফেটে পড়েন ইমন।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মজা করে মন্তব্য করেছেন, এমন মানুষ সঙ্গে থাকলে কেনাকাটায় খরচ কমে যাবে। আবার কেউ বলেছেন, সাধারণ মানুষের ভাবনাই এখানে ধরা পড়েছে।
আরও পড়ুনঃ ‘সময় নেই, ওয়ার্কশপ নেই, ১০ দিনে ছবি শেষ করলে মান থাকে না’, ‘শিল্পের জন্য সময় দিতে হয়!’ তাড়াহুড়োর অভিনয় নিয়ে বর্তমান প্রজন্মকে কী বার্তা দিলেন সোহাগ সেন?
তবে সবাই যে শুধু প্রশংসা করেছেন, তা নয়। কিছু মানুষ মনে করেছেন, এই ধরনের ভিডিও আসলে দামি পণ্যের প্রচার। যদিও ইমন জানিয়েছেন, এটি শুধুই একটি মজার মুহূর্ত এবং সবাই তা একইভাবে নাও নিতে পারেন।





