ঝুড়ি থেকে বেরিয়ে এল বেড়াল থুরী কিরীটের পাথর! ধরা পড়ল চিত্রা!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কথা (Kothha)। প্রথম থেকেই ধারাবাহিকটি গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় অগ্নিভ ও কথার জুটি মন জয় করে নিয়েছে দর্শকদের। টিআরপি (TRP) তালিকাতেও যত সপ্তাহে শীর্ষস্থান দখল করে নিয়েছেন কথা। কথার কেরামতির কারণেই ভরা ডুবি দেখা দিয়েছে জগদ্ধাত্রীতে।

তবে বর্তমানে মা আনন্দীর কিরীটের পাথর উদ্ধার করতে ব্যস্ত হয়ে পড়েছে কথা। ইতিমধ্যেই ধরা পড়েছে তিলক। তাকে হেফাজতে নিয়েছে প্রত্যয় কিন্তু তিলকের মুখ খোলার আগেই বিরাট চাল চালেন চিত্রা। প্রান্তিকের সাহায্যে তিনি একজন ব্যক্তিকে জেলে পাঠিয়ে তিলককে ইনজেকশন দিয়ে দেয়। সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে তিলক। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Tilak was caught by Kotha

কথা আজকের পর্ব ৩ সেপ্টেম্বর (Kothha Today Episode 3 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে তিলকের অবস্থা প্রত্যক্ষভাবে দেখার জন্য নার্সের ছদ্মবেশে হাসপাতালে চলে এসেছেন চিত্রা গুহ। তিলকের ঘরে এসেই কথাকে দেখতে পান তিনি। তখনই আচমকা তার হাত থেকে পড়ে যায় ট্রে। সঙ্গে সঙ্গে সব কিছু গুছাতে শুরু করেন চিত্রা। কিন্তু চিত্রার হাতের আংটিটা দেখে নেয় কথা। কথার নজর আংটির দিকে পড়ছে বুঝতে পেরেই তড়িঘড়ি আংটিটা লোকানোর চেষ্টা করতে থাকেন তিনি। যদিও তাতে লাভ হয়নি বিশেষ। আংটি খোলেনি হাত থেকে।

তবে চিত্রাকে ধরার আগেই কথাকে সেখান থেকে টেনে নিয়ে যায় অগ্নি। সেই সুযোগেই তিলকের পরিস্থিতি দেখে নেন চিত্রা। এদিকে গুহ বাড়িতে ফিরে কেবল চিত্রার আংটির কথাটাই ভাবতে থাকে কথা। নিজের মনকে বোঝানোর চেষ্টা করে এটা মেজ মা করতে পারে না, কিন্তু সন্দেহ যেন কিছুতেই দুর হচ্ছে না। কথাকে চিন্তিত দেখে প্রশ্ন করতে শুরু করে অগ্নি। কিন্তু তখনই চলে সে প্রত্যয় ও আক্কি। দুজনে বলে একটি কাগজে অগ্নির সাক্ষর লাগবে।

আরো পড়ুন: “নির্ভুল ভাবে বাংলা গান গেয়ে শোনান তারপর ভুল ধরবেন!”- সপ্তপর্ণীর ভুল ধরায় অন্তরাকে তুলোধোনা করলো দর্শক!

বাঁশি থেকে কিরীটের পাথর উদ্ধার করল কথা

তখনই একটা পেন এনে অগ্নিকে দেয় কথা। কিন্তু তাতেও নেই শীষ। ফলে শীষ বদলে তারপর ফের পেনটা অগ্নিকে ফেরত দেয় কথা। তবে পরক্ষণেই সবটা পরিষ্কার হয়ে যায় তার কাছে। কথা বুঝতে পারে কেন তিলক বাঁশি চুরি করতে এসেছিল। সঙ্গে সঙ্গেই গোটা পরিবারকে জড়ো করে কথা। তারপরই গোপালের বাঁশিটা ঝাঁকিয়ে সে দেখে ভিতরে আওয়াজ হচ্ছে। সঙ্গে সঙ্গে বাঁশিটা খুলে ফেলে সে। তারপরই বাঁশির ভিতর থেকে বেরিয়ে আসে কিরীটের পাথর দুটো। তবে মেজমায়ের ওপর সন্দেহ একেবারেই মেটেনি কথার। এদিকে সমস্ত সত্যিটা বেরিয়ে গেছে দেখে ভীষণ রেগে যান চিত্রা। মেজ মাকে কি ধরতে পারবে কথা? জানা যাবে আসন্ন পর্বে।