বলিউড তথা টলিউড সঙ্গীত জগতের জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম একজন হলেন কুমার শানু (Kumar Shanu)। কুমার শানুর আসল নাম কেদারনাথ ভট্টাচার্য। শানুর বাবা ছিলেন পশুপতি ভট্টাচার্য। একজন কণ্ঠশিল্পী এবং সুরকার ছিলেন তিনি। তবুও নিজের ক্যারিয়ার গড়ে তুলতে স্ট্রাগল করতে হয়েছে শানুকে। কুমার সানু (Kumar Shanu) ১৯৮৩ সাল থেকে তার প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন। তিনি ১৯৯০-এর দশকে খ্যাতি অর্জন করেন আশিকী ছবিতে গানের মাধ্যমে এবং বলিউডের অন্যতম বিশিষ্ট কণ্ঠে পরিণত হন। অগণিত হিট গানে তার কণ্ঠ শুনেছি আমারা।
বিভিন্ন ছবিতে গান গাওয়ার পাশাপাশি কুমার সানু বিভিন্ন ছবির জন্য সঙ্গীত রচনাও করেছেন। ছবির জন্য গান গাওয়া এবং সুর করার পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণেও আগ্রহ দেখিয়েছেন। ২০০৬ সালে, তিনি তার প্রথম হিন্দি ছবি উত্তরণ নির্মাণ করেন। তিনি সহ প্রযোজক রাকেশ ভাটিয়ার সাথেও কাজ করেছেন একসময়। গায়িকা লতা মঙ্গেশকর , আশা ভোঁসলে , কেএসসিথ্রা , অনুরাধা পাউডওয়াল , অলকা ইয়াগনিক , কবিতা কৃষ্ণমূর্তি , সাধনা সরগম , আলিশা চিনাই , সুনিধি চৌহানের মতন গায়িকাদের সাথে তিনি বিভিন্ন ডুয়েট গান গেয়েছেন। হিন্দি ছাড়াও, তিনি মারাঠি , নেপালি , অসমীয়া , ভোজপুরি , গুজরাটি , মণিপুরি , তেলেগু , মালায়ালাম , কন্নড় , তামিল , পাঞ্জাবি , ওড়িয়া , ছত্তিশগড়ী , উর্দু , পালি , ইংরেজি এবং তাঁর মাতৃভাষা সহ অন্যান্য ভাষায় গান গেয়েছেন। টানা পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার জেতার রেকর্ড গড়েন কুমার শানু।
ব্যক্তিগত জীবনে শানু প্রথম বিয়ে করেন ১৯৮০-এর দশকে রীতা ভট্টাচার্যকে। প্রথম পক্ষের স্ত্রীর তিনটি সন্তান ছিল – জিকো, জাসি এবং জান কুমার সানু। ১৯৯৪ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়। সানু পরে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন। দ্বিতীয় পক্ষের দুটি কন্যা রয়েছে- শ্যানন এবং অ্যানাবেল কুমার সানু। শ্যানন একজন বলিউড প্লেব্যাক গায়ক, ছোট মেয়ে একজন গীতিকার এবং লেখক।
একসময় জনপ্রিয় নায়িকা মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে তাঁর প্রেমের জল্পনায় মুখর ছিল গোটা বলিউড। তার গানে মুগ্ধ হয়ে গিয়েছিলেন মীনাক্ষী। সেই সময় কিন্তু কুমার শানু বিবাহিত ছিলেন। বলিউডে পা রাখার আগেই রীতা ভট্টাচার্যকে বিয়ে করেছিলেন শানু। এছাড়াও কুমার শানুর সঙ্গে প্রেমের কারণে বেশ চর্চায় ছিলেন কুনিকা সদানন্দ। সেটা ছিল ১৯৯৩ সাল। একাধিকবার নানান প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন শানু। কিন্তু এসবের প্রভাব পড়তে দেননি নিজের ক্যারিয়ারে।
আরও পড়ুন: চুরির দায়ে গ্রেফতার দীপা! সূর্য পারবে তো দীপাকে বাঁচাতে? প্রকাশ্যে নতুন প্রোমো
২০০৪ সালে তৎকালীন পার্টির সভাপতি ভেঙ্কাইয়া নাইডুর নেতৃত্বে একটি অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন গায়ক। কিন্তু পরে তিনি গান গাওয়াতে মনোনিবেশ করার জন্য পদত্যাগ করেছিলেন। পরে অমিত শাহ কর্তৃক ২০১৪ সালের ২ ডিসেম্বরে পুনরায় বিজেপিতে যোগদান করেন। তবে এক সময় অনেক অভাব অনটনের মধ্য দিয়ে কেটেছিল তার জীবন। নিজের ক্যারিয়ারে কয়েকশো গান গেয়েছেন কুমার শানু। অ্যালবামের গান ছবির গান মিলিয়ে তার গানের সংখ্যা প্রচুর। দশকের পর দশক ধরে আজও তার গান সুপারহিট সকলের মুখে মুখে।





