কোয়েল মল্লিক (Koel Mallick) ইতিমধ্যেই টলিউডে ২০ বছর যাত্রা পূর্ণ করেছেন। রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল তার অভিনয় এবং ব্যক্তিত্ব দিয়ে সবার মন জয় করেছেন। তার দীর্ঘ কর্মজীবনে, কোনো বিতর্ক তার সুনামকে নষ্ট করতে পারেনি। কেবল একটি গুঞ্জন শোনা যায় যে, জিতের সঙ্গে তার সম্পর্ক হতে হতে হয়নি। কোয়েল মল্লিক টলিউডে প্রবেশের ১০ বছর পর, ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের পুত্র কবীরকে নিয়ে তাদের সুখী সংসার চলছে।
কীভাবে শুরু হয়েছিল কোয়েল ও নিসপালের প্রেমের গল্প?
শোনা যায়, ১৯৯৯ সালে রঞ্জিত মল্লিকের কাছে একটি ছবির প্রস্তাব নিয়ে যান নিসপাল। তখনই কোয়েলের সঙ্গে তার প্রথম পরিচয় হয়। যদিও তখন তা কেবলমাত্র আলাপেই সীমাবদ্ধ ছিল। পরে ২০০৫ সালে নিসপাল কোয়েলকে (Koel Mallick) ‘আই লাভ ইউ’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। ছবিটি যদিও কোনোদিন তৈরি হয়নি, তবুও তাদের বন্ধুত্ব গাঢ় হয় এবং সম্পর্ক প্রেমে রূপান্তরিত হয়। প্রায় ৭ বছর সম্পর্কের পর, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
সম্প্রতি, নিসপাল সিং-এর জন্মদিনে কোয়েল তিনটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে নিসপাল একাই রয়েছেন, দ্বিতীয় ছবিতে কোয়েল (Koel Mallick) তার কাঁধে মাথা রেখেছেন এবং তৃতীয় ছবিতে কোয়েল নিসপালের বুকে মাথা রেখেছেন। এই তিনটি ছবিই ইউরোপে তোলা বলে মনে হচ্ছে। ক্যাপশনে কোয়েল লিখেছেন, ‘হ্যাপি বার্থডে’, সঙ্গে দিয়েছেন #love #life #blessing #forever হ্যাশট্যাগ। কোয়েলের এই পোস্টে মিমি, পার্নো, শুভশ্রীসহ অনেকেই নিসপালকে শুভেচ্ছা জানিয়েছেন।
কোয়েল (Koel Mallick) ও জিৎ একসময় টলিউডের অন্যতম হিট জুটি ছিলেন। শোনা যায়, ‘নাটের গুরু’ ছবিতে কাজ করার সময় জিৎ কোয়েলকে প্রেমের প্রস্তাব দেন, কিন্তু কোয়েল তা প্রত্যাখ্যান করেন। পরে ‘সাত পাকে বাঁধা’ ছবিতে কাজ করার সময় কোয়েলের মন জিতের প্রতি আকৃষ্ট হয়, তবে তাদের সম্পর্ক কখনোই পরিণতি পায়নি। টলিউডে গুঞ্জন রয়েছে যে, রঞ্জিত মল্লিক অবাঙালি জিতকে পছন্দ করতেন না। বাবার অসম্মতিতে কোয়েলও সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাননি।
আরও পড়ুন:মাঝরাতে মা বাবার ঘরে উঁকি দিতেন ছোট্ট জাহ্নবী! কিন্তু কেন? আসল কারণ শুনলে অবাক হবেন আপনিও!
কোয়েলকে (Koel Mallick) আগামীতে ‘এক খুনীর সন্ধানে মিতিন মাসি’ ছবিতে দেখা যাবে, যা পুজোতে মুক্তি পাবে। এছাড়াও আছে ‘স্বার্থপর’ নামে একটি ফ্যামিলি ড্রামা। পাশাপাশি, এবারের পুজোতে স্টার জলসার মহালয়াতে মহিষাসুর মর্দিনী রূপে দেবী দুর্গার ভূমিকায় কোয়েলকে দেখা যাবে।





