স্টার জলসার (star jalsha) জনপ্রিয় ধারাবাহিক হলো কথা(Kotha)। এই ধারাবাহিকে দেখা যায় অগ্নিভ এবং কথা দুজনের সম্পূর্ণ ভিন্ন মেরুর দুজন মানুষ। তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একজন বিখ্যাত শেফ অন্যজন গাছ পাতা নিয়ে থাকা প্রকৃতি প্রেমী। দুজনের চরিত্র যেন তেল আর জল। এই তেল আর জলকে মেলাতে এক ফন্দি আঁটেন কর্তা দাদু আর কর্তা দাদুর কথায় অগ্নিভ আর কথার বিয়ে হয়ে যায়।
বিয়ের পর অগ্নিভ কথাকে স্ত্রী হিসেবে না মানলেও তাকে কখনও অমর্যাদা করেনি, তার সব বিপদে তার পাশে থেকেছে আর ধারাবাহিকে বর্তমান সময়ে দেখা যায় একে অন্যের পাশে থাকতে থাকতে একে অপরের প্রতি দুর্বল হয়ে গেছে অগ্নিভ আর কথা। কথা প্রথম থেকেই অগ্নিভর প্রতি একটা বিশেষ অনুভূতি ছিল, কিন্তু অগ্নিভও যে কথাকে নিয়ে ভাবে সেটা বোঝা যায় যখন কথার দাদা হ্যারি হিসেবে কথার কাছে আসে। তখন অগ্নিভ ঈর্ষান্বিত হয়। সম্প্রতি এই ধারাবাহিকে গোপালের বাঁশি চুরি নিয়ে একটি ট্রাক এসেছে।

ধারাবাহিকের টিআরপিও বেশ ভালো। কখন ও এই ধারাবাহিক বঙ্গ সেরা হয় তো কখনো বঙ্গ সেরা তিন ধারাবাহিকের মধ্যে থাকে, অথচ এত টিআরপি থাকা সত্ত্বেও এবং বঙ্গ সেরা হওয়া সত্ত্বেও শেষ হয়ে যাবে জনপ্রিয় এই ধারাবাহিক। হ্যাঁ কথা ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে যাচ্ছে। কথা ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ার খবর শুনে খুব ভেঙ্গে পড়েছেন এই ধারাবাহিকের দর্শকরা।
এই খবরটি কিন্তু একদমই ভুয়ো নয়। ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী নিজে ভিডিও করে কথা ধারাবাহিক বন্ধের কথা জানিয়েছেন। যে কারণে সকলেই বুঝতে পারছেন কথা ধারাবাহিকের শেষের ঘন্টা বেজে উঠেছে। কথা ধারাবাহিকে কথার বোনের চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী দিয়া মুখার্জী,তিনি এই ধারাবাহিক বন্ধ হওয়ার খবর দিয়েছেন।
আরও পড়ুন: ১৬ বছর পর প্রত্যাবর্তন! দেবশ্রীর সাথে জুটি বেঁধে পর্দায় ফিরছেন মিঠুন চক্রবর্তী!
কথার বোন জুনির চরিত্রে অভিনয় করছেন দিয়া, সম্প্রতি একটি লাইভ ভিডিও করেন তিনি। যেখানে দেখা যায় তার সাথে কথা ধারাবাহিকের অন্যান্য সদস্যরাও রয়েছেন। সেই লাইভে তিনি জানান যে কেন এত জনপ্রিয় এই ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে! দিয়া মুখার্জী বলেন, “আমরা এখানে শুটিং করছিলাম, এখানে জল জমে ছিল, তখন এই জলের ওপর দিয়ে একটা বাইক এমনভাবে যায় যে আমাদের সবার গায়ে জল ছেটায়, সেই নিয়ে এমন ঝামেলা হয় যে আমাদের শুটিং এখন বন্ধ হয়ে গেছে।” ভিডিওতে শোনা যায়,পাশ থেকে অনেকেই বলছেন, আমাদের এক ঘন্টা শুটিং বন্ধ হয়েছে আমরা কিছুতেই ছাড়বো না।





