স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক কথা (kothha)। শুরুর সময় থেকেই রমরমিয়ে চলছে এই ধারাবাহিক। বর্তমানে ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব। প্রতিদিনই থাকছে নতুন নতুন চমক। সেই জন্যই সাপ্তাহিক টিআরপি তালিকায় ভালোমতন জায়গা দখল করে নিয়েছে। প্রায় প্রতি সপ্তাহতেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছিল বাড়ির সবাই মিলে এক জায়গায় জড়ো হয় জুনি এবং অঙ্কিতের জন্য একটি সুন্দর ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করতে থাকে। প্রথমে জুনি অঙ্কিত দুজনের কেউই রাজি হতে চায় না। কিন্তু সবার জোড়াজড়িতে তারা রাজি হতে বাধ্য হয়। অগ্নি নিজের ক্যাফেতেই তাদের এই রোমান্টিক ডেটের আয়োজন করে। প্রত্যেকেই সেই আয়োজনে মেতে ওঠে। কথা অগ্নি এবং দলের সবাই মিলে অগ্নির ক্যাফেটা সুন্দরভাবে সাজিয়ে তোলে জুনি অঙ্কিতের জন্য।

কথা আজকের পর্ব ১৭ নভেম্বর (kothha Today Episode 17 November)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে কথাদের আয়োজন করা ক্যান্ডেল লাইট ডিনারে জুনি অঙ্কিতের জন্য স্পেশাল খাবার বানিয়েছে অগ্নি। তবে দুজনের খাবারের পছন্দ একদম আলাদা, সেই কারণে কথা অগ্নি আবারো নিজেদের মধ্যে প্রেমের অভিনয় চালিয়ে যায়। আর তাতেই কাজ হয়, জুনি অঙ্কিত নিজেদের মধ্যে খাবার ভাগাভাগি করে খায়। আর তারপরই ছোটকা পেপার ডান্সের আয়োজন করে। সবাইকে জোড়ায় একটি কাগজের উপর নাচতে হবে।
জুনি অঙ্কিতের জন্য বিশেষ নাচের ব্যবস্থা
আর এই পেপার ডান্সের কথা শুনে জুনি অঙ্কিতের কাছে সবটা বুঝতে চায়। অঙ্কিত জুনিকে সবটা বুঝিয়ে বলে দেয়। এরপরই শুরু হয় যায় প্রতিযোগিতা। জুনি অঙ্কিত, কথা অগ্নি সবাই নাচ করতে শুরু করে। এদিকে সবার নাচের সঙ্গী থাকলেও প্রিয়া খুঁজতে থাকে নীলাদ্রিকে। কিন্তু তখনই এসে হাজির হয় হ্যারি। তবে হ্যারিকে দেখে প্রিয়া ততটাও খুশি হয়নি।
আরও পড়ুনঃ সমস্ত মাত্রা ছাড়িয়ে গেল সোনা! মেয়ে হয়ে মায়ের চরিত্রে আঙুল তুলল সে! দুর্ধর্ষ আজকের পর্ব!
এরপর নাচের অনুষ্ঠান চলতে থাকে। জুনি অঙ্কিত একটু একটু কাছাকাছি আসতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে জুনি হঠাৎ সেখান থেকে বেরিয়ে যায়। সবাই বুঝতে পারে না কি হল হঠাৎ। তারপর সবাই তো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হতে চলেছে।





