দিদি নম্বর ১-এর মঞ্চে প্রথমবার ডাবল দিদির ধামাকা! গান, প্রশ্ন, লুচি ভাজার খেলায় মাতবেন বাংলার ১ নম্বর দিদি মমতা ব্যানার্জী!

এক মঞ্চে আসতে চলেছেন বাংলার ‘দিদি’। অন্যদিকে, গোটা দেশের ‘দাদার-র ঘরণী। সকলকে চমকে দিয়ে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়্যালিটি শো (Reality Show) ‘দিদি নম্বর ওয়ান’-এ (Didi No. 1) এবার অংশ নিতে চলেছেন রাজ্যের বড় মাপের সব দিদিরা। এই পর্যন্ত দিদি নম্বর ১-এর সবচেয়ে ধামাকাদার পর্ব হতে চলেছে এদিনের পর্ব।

শো-এর সঞ্চালিকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনিই নাকি খোদ ব্যক্তিগত ভাবে দিদিদের আমন্ত্রণ জানান বিশেষ পর্বটির জন্য। রচনার এই আমন্ত্রণ ফেরাতে পারেননি একজন। সম্মতি পাওয়ার পর জোর কদমে শ্যুটিং শুরু করেছে জি বাংলা। ঠিক হয়েছে, এপিসোডটি শ্যুট করা হবে বুধবার, ২১ ফেব্রুয়ারি।

কারা কারা থাকছেন এই বিশেষ পর্বে? আপাতত চ্যানেল সূত্রে খবর, এদিনের বিশেষ পর্বে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই সেই শো-এ অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, সাধারণত ‘দিদি নম্বর ওয়ান’-এ চার জন প্রতিযোগিনী অংশ গ্রহণ করে থাকেন। মমতা এবং মমতা ছাড়াও এদিন দেখা যাবে প্রবীণ গায়িকা অরুন্ধতী হোম চৌধুরীকে। তবে চতুর্থজন কে থাকবেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সম্ভবত, চতুর্থ প্রতিযোগী হিসেবে থাকবেন কোনও মহিলা খ্যাতনামী।

এছাড়াও এদিনের পর্বে গান গাইতে আমন্ত্রণ জানানো হয়েছে কীর্তন গায়িকা তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি, গায়ক রূপঙ্কর বাগচি এবং শিবাজি চট্টোপাধ্যায়কে। । চতুর্থ প্রতিযোগীর জন্য চতুর্থ গায়ক কে হবেন সে বিষয়ে খবর মেলেনি। মুখ্যমন্ত্রীকে নিয়ে ওই বিশেষ পড়ব সম্পর্কে জানানো হয়েছে, সেখানে থাকবেন বাংলার মানুষের পছন্দের, শিল্পসংস্কৃতি জগতের দিদিরা। যাঁরা বাংলাকে নিয়ে গিয়েছেন এক কদম আগে। অনুপ্রাণিত করেছেন মহিলাদের। বলা বাহুল্য, মুখ্যমন্ত্রীর এদিনের উপস্থিতির কথা উদ্যোক্তারা এখনই বলতে চাইছেন না। তারা বাংলার ‘দিদি’-কে ‘চমক’ হিসেবেই দর্শকদের সামনে আনতে চান।