পারিবারিক অশান্তির জেরে ভাঙছে সংসার! মিঠুন চক্রবর্তীর পুত্রবধূর কারণে সংসারে আ’গুন!

সংসারে অশান্তি তো একটা খুবই সাধারণ বিষয়। যে কোন সংসারেই শাশুড়ি বৌমার মধ্যে ছোটখাটো অশান্তি সব সময় লেগে থাকে। এটা শুধু সাধারণ মানুষের সংসার বলে নয়। যে কোন বড় বড় তারকা সেলিব্রেটিদের (Celebrity) সংসারেও এই ধরনের অশান্তির কথা প্রায়শই শোনা যায়। অনেক অভিনেতা অভিনেত্রী (Actor-Actress) রয়েছে যাদের পারিবারিক অশান্তির খবর মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতে সকলে সামনে চলে আসে।

যেমন বচ্চন পরিবারের পারিবারিক অশান্তি সম্পর্কে খবর কারোর অজানা নয়। তেমনি এবার আরেক সুপারস্টার এর পারিবারিক অশান্তির খবরও চাপা থাকলো না সোশ্যাল মিডিয়াতে। তিনি বলিউড এবং টলিউড দুই জায়গাতেই রাজত্ব করেছেন একসময়। এখনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অভিনীত ছবি সুপারহিট। তিনি আর কেউ নন সকলের প্রিয় ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী। এবারে এই সুপারস্টারের সংসারে শুরু হল নতুন অশান্তি।

অমিতাভ বচ্চনের পর এবারে মিঠুন চক্রবর্তীর পারিবারিক অশান্তির খবর সামনে এসেছে। বৌমার সঙ্গে নাকি সংসারে প্রায়ই অশান্তি লেগে থাকে। মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় অর্থাৎ মিমোর স্ত্রী হলেন মাদালাস শর্মা। মাদালাস একজন স্টারকিডও। মাদালাসের বাবা বলিউডের অন্যতম উল্লেখযোগ্য পরিচালক এবং প্রযোজক সুভাষ শর্মা। মাদালাসের বয়স ৩১ বছর। ছোট থেকেই তার অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল।

তবে একজন স্টার কিড হওয়া সত্ত্বেও শ্বশুরবাড়িতে তার প্রায়শই অশান্তি হয় পরিবারের বাকিদের সাথে, কেন পরিবারের সঙ্গে অশান্তি হয় তার? এই নিয়ে বারবার প্রশ্ন উঠেছে দর্শক মহলে। তবে কি মিঠুন চক্রবর্তীর সঙ্গেও বৌমার সম্পর্ক ভালো নয়? ২০১৮ সালে মহাক্ষয় এর সঙ্গে মাদারাসের বিয়ে হয়। বর্তমানে মাদালাস একজন সুপরিচিত অভিনেত্রী। কিন্তু তা সত্ত্বেও শ্বশুরবাড়িতে নিত্য অশান্তি লেগে থাকে অভিনেত্রীর।

আসলে পুরো ঘটনাটাই ঘটেছে রিল লাইফে। বর্তমানে অভিনেত্রী হিন্দি সিরিয়াল অনুপমায় একজন নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন। বাংলার শ্রীময়ী ধারাবাহিকের হিন্দি ভাষার অনুপমাতে তিনি জুন আন্টি চরিত্রে অভিনয় করছেন। আর সেই কারণেই লোকসমাজে অনেক সমালোচিত হয়ে থাকেন। বাস্তব অভিনয় এবং অভিনয় জগতের মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলেন অনেকেই। যদিও সেই সমস্ত ট্রোল সমালোচনা কখনোই কানে নেননি অভিনেত্রী, নিজের মতো করে অভিনয় করছেন এবং প্রশংসাও পাচ্ছেন।