জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসার (Star jalsha) পর্দায় প্রতি মাসেই নতুন নতুন ধারাবাহিক আসতেই থাকে। আসলে বর্তমানে ধারাবাহিকগুলি সম্পূর্ণ টিআরপি নির্ভর। টিআরপি তালিকায় যে ধারাবাহিক যত ভালো ফলাফল করবে লড়াইয়ের ময়দানে সেই ধারাবাহিক ততদিন পর্যন্ত টিকে থাকবে। নয়তো ১ মাস, ২ মাস যেতে না যেতেই এমন অনেক ধারাবাহিকই বন্ধ হয়ে গিয়েছে।
সম্প্রতি স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক। বেশ কিছু পুরোনো ধারাবাহিক শেষ হওয়ার পর অবশেষে শুরু হচ্ছে নতুন কিছু ধারাবাহিক। চলুন আজকের প্রতিবেদনে জেনে নি নতুন কি ধারাবাহিক শুরু হচ্ছে কি তার নাম, কারা থাকছেন এই ধারাবাহিকে, কবে থেকে শুরু হচ্ছে বিস্তারিত।
স্টার জলসার পর্দায় আসছে দুই বড় প্রোডাকশন হাউসের সিরিয়াল। দুই প্রোডাকশন হাউস হল টেন্ট সিনেমা এবং ক্রেজি আইডিয়া। টেন্ট সিনেমা পড়াশোনা তরফ থেকে যে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে তার নাম ‘ফুল ডুমরি’ এবং ক্রেজি আইডিয়া তরফ থেকে যে নতুন ধারাবাহিক শুরু হতে চলেছে তার নাম ‘দুই শালিক’ এবারে এই দুই ধারাবাহিক শুরু হলে কোন দুই ধারাবাহিক শেষ হবে সেটাই দর্শকদের প্রশ্ন। যদিও সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘দুই শালিক’
স্টার জলসার এই নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর শোনার পরীর দর্শকরা ব্যাপকভাবে উত্তেজিত এই নতুন ধারাবাহিক দেখার জন্য তার থেকেও বেশি দর্শকদের মনে প্রশ্ন কারা এই ধারাবাহিকে রয়েছেন এবং কবে কখনই ধারাবাহিক দেখা যাবে। যদিও ধারাবাহিক কবে শুরু হচ্ছে বা কখন দেখা যাবে সেই বিষয়ে এখনও কোন আপডেট নেই চ্যানেল এর পক্ষ থেকে তবে কারা এই ধারাবাহিকে অভিনয় করছেন সেই বিষয়ে জানা গিয়েছে।
ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রগুলিতে যাদের দেখা যেতে চলেছে তারা দর্শকমহলে বেশ জনপ্রিয়। এর আগেও বহু ধারাবাহিকে তাদের অভিনয় করতে দেখা গিয়েছে। স্টার জলসা, জি বাংলার মতো একাধিক জনপ্রিয় চ্যানেলে অভিনয় করেছেন অভিনেতা অভিনেত্রীরা।
আরও পড়ুন: মাত্র কয়েক মাসেই শেষ হচ্ছে জলসার জনপ্রিয় ধারাবাহিক! মন খারাপ ভক্তদের!
সূত্রের খবর যা জানা গেছে ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন অভিনেতা অর্কপ্রভ রায়, অভিনেত্রী তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্ত। এই তিনজনকেই বাছাই করে নিয়েছে ধারাবাহিকের জন্য। উল্লেখ্য অর্কপ্রভকে আমরা শেষবার দেখেছিলাম স্টার জলসার ‘তোমাদের রানী’ ধারাবাহিকে তিতিক্ষা শেষবার অভিনয় করেছিল জি বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিকে এবং নন্দিনীকে শেষবার দেখা গিয়েছে সান বাংলার ‘রাম কৃষ্ণা’ ধারাবাহিকে। এবারে নতুন এই ধারাবাহিক শুরুর অপেক্ষাতেই রয়েছেন দর্শক।





