পাগলে গেছে লেখক! গল্পের গরু গাছে তুলেও মিলছে না টিআরপি! বন্ধ হোক এই ধারাবাহিক, দাবি ভক্তদের

এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অনুরাগের ছোঁয়া (Anurager chowa) ধারাবাহিকটি সবার থেকে প্রবীণ। প্রায় আড়াই বছর ধরে চলছে এই ধারাবাহিকের যাত্রা। মূল গল্প থেকে অনেক দিন আগেই বেরিয়ে এসেছে এই ধারাবাহিকটি। এই অনুরাগের ছোঁয়া যে ধারাবাহিকটির রিমেক ভার্সন, সেই ধারাবাহিকটি অনেকদিন আগেই নিজের যাত্রা সম্পন্ন করেছে। কিন্তু অনুরাগের ছোঁয়া নানা রকমের অদ্ভুত বিষয় গল্প অন্তর্ভুক্ত করছে।

ছদ্মবেশ দেখতে দেখতে ক্লান্ত ভক্তরা

প্রায় প্রত্যেকদিন ধারাবাহিকের কোনো না কোনো সদস্যকে ছদ্মবেশ ধারণ করতে দেখা যাচ্ছে। একবার দীপা আবার পরেক্ষণেই মিশকা। ছদ্মবেশের অভাব নেই। দর্শকদের দাবি এনারা যত না জামা কাপড় বদলান তার থেকেও বেশি বদলান ছদ্মবেশ। আর এইবার এটা বেশ চোখে লাগছে দর্শক মহলের। গল্প নিজের স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছে।

কথা আছে গল্পের গরু গাছে ওঠে। তবে অনুরাগের ছোঁয়ায় গল্পের গরু গাছ থেকে সোজা আকাশে উড়তে শুরু করেছে এমনটাই দাবি দর্শক মহলের। এতদিন অব্দি একই অঙ্গে বহু রূপ থাকার জন্য দীপা দর্শকমহলে প্রশংসিত হতো। কখনো স্ত্রী কখনো মা আবার কখনো মেয়ে সব ভূমিকাতেই অভিনেত্রী সেরা। তবে এভাবে বয়স কমিয়ে আবার মেডিকেল কলেজে পড়ার বিষয়টা বেশ অবাক লেগেছে ভক্তদের।

জল মিশানো গল্পে বিরক্ত দর্শক

সূর্যর থেকে সবটা লুকানোর জন্য গোটা সেনগুপ্ত পরিবার যা যা কান্ড ঘটাচ্ছে সেগুলি বর্তমানে হাস্যকর হয়ে উঠেছে। গল্পের কোন গাম্ভীর্য নেই। গল্পে সেই পুরনো অনুরাগের ছোঁয়া নেই। এখন সবাই ধারাবাহিকটিকে নিয়ে খিল্লি করছে। নিছক একটা জল মিশানো পাতি গল্পে পরিণত হয়েছে অনুরাগের ছোঁয়া। বর্তমানে দেখা যাচ্ছে উৎপল সেজে ছদ্মবেশ ধরে সেনগুপ্ত বাড়িতে ঢুকেছে উর্মি। এই এত ছদ্মবেশ দেখতে দেখতে এবার ক্লান্ত হয়ে পড়েছেন দর্শকরা।

আরো পড়ুন: অভিনেতার টুপিতে নতুন পালক! এবার বাংলা ছেড়ে হিন্দি সিরিয়ালে ডেবিউ করছেন তিনি!

এই ধারাবাহিকে প্রতিটি দর্শক চান, ধারাবাহিকটিকে আর না টেনে এমন হাবিজাবি যা নয় তাই না দেখিয়ে একটা সুন্দর সমাপ্তি ঘটিয়ে বিদায় জানানো হোক। একটি ধারাবাহিকের শুরুটা যেরকম গুরুত্বপূর্ণ শেষটাও সে রকম গুরুত্বপূর্ণ। কিন্তু অনুরাগের ছোঁয়া যেভাবে নিজেদের অন্তিম ডেকে আনছে তাতে করে এই ধারাবাহিকটির ব্যক্তিত্বে বেশ প্রভাব পড়ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই নাটক শেষ করার আর্জি জানাচ্ছে দর্শক মহল।