টিআরপি (TRP) তালিকা বর্তমানে যার জন্য অধীর অপেক্ষায় থাকেন দর্শক। কারণ চলতি সময়ে সাপ্তাহিক টিআরপি তালিকাতে আসছে একের পর এক চমক। প্রতি সপ্তাহেই নতুন নতুন টুইস্টের কারণে টিআরপি তালিকাতে দেখা যাচ্ছে নজরকাড়া পরিবর্তন। ফলস্বরূপ স্বাভাবিকভাবেই টিআরপি তালিকায় স্থান পরিবর্তন করছে বাংলা ধারাবাহিকগুলোর (Bengali Serial)। আর সেই কারণেই দর্শকদের মাঝেও টিআরপি তালিকা ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা।
জি বাংলা না স্টার জলসা? কেন চ্যানেলের ধারাবাহিক কেমন ফল করল এই সপ্তাহে? কার পাল্লা ভারী? কোন ধারাবাহিকের কমে গেল টিআরপি? কে হল বেঙ্গল টপার? তাছাড়াও এই সপ্তাহে টিআরপি তালিকায় সংযোজিত হয়েছে স্টার জলসার তেঁতুলপাতা এবং জি বাংলার অমর সঙ্গী ও কাজল নদীর জল। কেমন ফলাফল করল এই ধারাবাহিকগুলো? এই প্রশ্নগুলোর উত্তর জানাতেই চলে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকায়। আর প্রতি সপ্তাহের মতোই এই সপ্তাহের টিআরপি তালিকাতেও দেখা গেছে পরিবর্তন।
কে হল এই সপ্তাহে বেঙ্গল টপার?
এই সপ্তাহে সকলে চমকে দিয়ে ফের শীর্ষস্থান দখল করেছে জি বাংলার ফুলকি। এই সপ্তাহে দুর্দান্ত ফল করেছে ধারাবাহিকটি। শালিনীকে বাড়ি থেকে বের করে টিআরপি তালিকাতে এবার টপার হয়েছে ফুলকি দাস। এই সপ্তাহে ফুলকির রেটিং ৭.৫। এই সপ্তাহে সকলকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে কথা। যদিও ফুলকির থেকে অনেকটাই পিছিয়ে গেছে ধারাবাহিকটি। এই সপ্তাহে কথার রেটিং হয়েছে ৬.৯।
পিছিয়ে গেল নিম ফুলের মধু, চতুর্থ স্থান দখল করল তিনটি ধারাবাহিক
এই সপ্তাহে তৃতীয় স্থান দখল করেছে গত সপ্তাহের বেঙ্গল টপার ধারাবাহিক নিম ফুলের মধু। এই সপ্তাহে ধারাবাহিকটির রেটিং হয়েছে ৬.৮। তবে এই সপ্তাহে চতুর্থ স্থান দখল করেছে তিন তিনটে ধারাবাহিক। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার গীতা এলএলবি এবং জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ও জগদ্ধাত্রী। এই সপ্তাহে এই তিনটি ধারাবাহিকেরই রেটিং হয়েছে ৬.৪।
প্রথম সপ্তাহে কেমন ফল করল তেঁতুলপাতা?
এই সপ্তাহে ফের প্রথম পাঁচে উঠে এসেছে শুভ বিবাহ। টিআরপি তালিকায় পঞ্চম স্থান দখল করছে এই ধারাবাহিকটি। এই সপ্তাহে শুভ বিবাহর রেটিং হয়েছে ৬.০। তাছাড়া এই সপ্তাহে নতুন ধারাবাহিক তেঁতুলপাতার রেটিং হয়েছে ৪.২। যদিও প্রথম সপ্তাহেই স্লট দখল করেছে তেঁতুলপাতা। প্রতিপক্ষ ধারাবাহিক পুবের ময়নার এই সপ্তাহে রেটিং হয়েছে ৩.৬। এই সপ্তাহে ডায়মন্ড দিদির রেটিং হয়েছে ৫.১। এবার দেখার পালা টিআরপি তালিকায় আসন্ন সপ্তাহে নিম ফুলের মধু উঠে আসছে পারে কিনা।
BT •• ফুলকি 7.5
2nd •• কথা 6.9
3rd •• নিম ফুলের মধু 6.8
4th •• গীতা, কোন গোপনে, জগদ্ধাত্রী 6.4
5th •• শুভ বিবাহ 6.0
তেঁতুলপাতা Opening 4.2
পুবের ময়না 3.6
ডায়মন্ড দিদি 5.1





