বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের পর্দায় যতগুলি ধারাবাহিক চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল অবশ্যই জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। শুরুর পর থেকেই এই ধারাবাহিকটি টিআরপি তালিকার প্রথম পাঁচে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। খুবই অল্প সময়ের মধ্যে এই ধারাবাহিকটি দর্শকদের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকভাবে এই ধারাবাহিকটি টিআরপি তালিকাতেও ভীষণ ভালো পারফরম্যান্স করে চলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিহাস সৃষ্টি করা ধারাবাহিক মিঠাইকে রিপ্লেস করে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি। আর তাই অনেকেই ভেবেছিলেন মিঠাই ধারাবাহিকের পরিবর্তে এই ধারাবাহিকটি কিন্তু সেই রকম ভাবে দর্শকদের মনে জায়গা করে নিতে পারবে না। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে ছাড়ে এই ধারাবাহিকটি। তরতরিয়ে চড়ে সাফল্যের সিঁড়ি। ৭.৬ রেটিং পেয়ে এই সপ্তাহের টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিকটি।
তবে মাঝেমধ্যেই বিভিন্ন দৃশ্যের কারণে বিতর্কের জন্ম দেয় এই ধারাবাহিকটি। আর এবার ফের একবার চর্চার কেন্দ্রে এই ধারাবাহিক। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ফুলকি ধারাবাহিকের একটি দৃশ্য। যে ভিডিওতে দেখা গেছে, জেলের গারদের পিছনে রয়েছে ফুলকি আর তার গোটা পরিবার। আর সেখানেই জমিয়ে নাচছেন তারা। বিশেষ করে ফুলকি। যাকে বলে ভাসান ডান্স। আর সেই নাচ দেখে হাসছেন পুলিশ অফিসার।
আর যে দৃশ্য দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটিজেন লিখেছেন,’তা গানটা কে বাজাচ্ছে? কনস্টেবল গুলো নাকি’? এক নেটিজেন লিখেছেন, ‘এসব কুখ্যাত দৃশ্য জি বাংলার পক্ষেই দেখানো সম্ভব। জেলের মধ্যে এভাবে কেউ নাচে,’ আরেকজন লিখছেন, ‘এইসব বাংলা সিরিয়াল আমাদের দেশের বদনাম করছে…আর কিছুই নয়।’
এই ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ফাহিম মির্জা। তিনিই আবার জি বাংলার পর্দাতেই খল নায়ক হয়ে পর্দা কাঁপাচ্ছেন তিনি। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুলে রূপের চরিত্রে নজরকাড়া পারফরম্যান্স করছেন তিনি। তার অভিনয় দেখে ভীষণ রকমের রাগ হচ্ছে দর্শকদের। আবার ফুলকিতে পুলিশ অফিসার হয়ে ফুলকির নাচ দেখে হেসে গড়িয়ে পড়ছেন তিনি।





