“ওশের জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা রয়েছে”- শ্রীময়ীর এই মন্তব্যে বিস্ফোরক পিংকি!

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) সবথেকে চর্চিত জুটি হলো কাঞ্চন শ্রীময়ীর জুটি (Kanchan-Sreemayee)। বিয়ের পর থেকেই সমালোচনা, ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে এই জুটিকে। এক সময় যেই শ্রীময়ী বলেছিলেন বিবাহিত পুরুষের সাথে তিনি কোনদিন প্রেমই করবেন না, সেই বিবাহিত পুরুষের সঙ্গেই বর্তমানে সংসার করছেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

বিয়ের পর থেকে তাদের নিয়ে একাধিক মিম, ট্রোল হচ্ছে। যদিও সেসব নিয়ে একেবারে মাথা ব্যাথা নেই কাঞ্চন শ্রীময়ী কারোর। বর্তমানে তারা নিজেদের মেয়েকে নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে সাক্ষাৎকারে মাঝে মধ্যে সমালোচকদের যোগ্য জবাব দিচ্ছেন দুজনে। কাঞ্চন যখন নিজের দশ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে শ্রীময়ীর সঙ্গে সংসার করতে শুরু করেছিল তখন অনেকেরই প্রশ্ন করেছিলেন তার পুত্র সন্তানের কথা। পিংকির সঙ্গে এক দশকের বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ করে কাঞ্চন শ্রীময়ীকে বিয়ে করেছেন।

pinky banerjee and kanchan mallick

তার আগের পক্ষের পুত্র সন্তানের সঙ্গে কোন যোগাযোগ আছে কিনা এই নিয়ে বহুবার বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে কাঞ্চনকে। তিনি জানিয়েছিলেন মায়ের থেকে সন্তানকে দূরে করার অপরাধ তিনি করতে পারবে না। তাই ছেলেকে নিয়ে কখনোই কোর্টে টানা হ্যাচরা করেননি। পিংকির সঙ্গে থাকে তাদের পুত্র সন্তান। পিংকিও জানিয়েছেন ছেলেকে নিজের মতো করে মানুষ করার ক্ষমতা তার রয়েছে, কারো সাহায্য তার প্রয়োজন নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীময়ী কাঞ্চনের প্রথম পুত্র সন্তানকে নিয়ে নিজের মনের কথা জানান। “আমার কাছে কৃষভি যা ওশ তো তাই। দুজনের আমার সন্তান। দুজনকে কখনও আলাদা চোখে দেখিনি আমি। জানিনা ওশ বড় হয়ে তার বাবার অনুভূতি বুঝবে কিনা তবে ওশের জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা রয়েছে। যখন চাইবে ওশ নিজের বাবার সঙ্গে এখানে দেখা করতে আসতে পারে। চাইলে বাবার সঙ্গে একসাথে থাকতেও পারে।”

এর উত্তরে পিংকি বলেন “ভবিষ্যতে কি হবে না হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে ধন্যবাদ ওর মহান উক্তির জন্য। ওশ বাবাকে একটুও মিস করে না। পড়াশোনায় আমার ছেলে ভালোই হয়েছে। শিক্ষকদের কথা শুনে চলে। ওকে আমি নিজের বিবেক বিবেচনা দিয়ে বুঝতে শিখিয়েছি বিচার করতে শিখিয়েছি। তাই আমার কোনো চিন্তা নেই। ছেলেকে মানুষের মতন মানুষ করে তোলাই আমার লক্ষ্য।”