বিয়ের কথা এগিয়েও ভে’ঙ্গে গিয়েছিল বিয়ে! প্রসেনজিতের পিছনে পাগল ছিলেন রানী!

টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি (Rani Mukherjee)। দুজনেই এক সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে একসঙ্গে কাজ করেছেন। তাই তাদের মধ্যে বন্ধুত্বটা বেশ পুরনো। রানী মুখার্জির তো বাংলার মেয়ে তাই টলিউড ইন্ডাস্ট্রি থেকেই অভিনয় যাত্রা শুরু হয় রানীর। তবে পরবর্তী সময়ে তিনি স্বপ্নের শহর বোম্বাইতে বেড়ে উঠেছিলেন। তাই সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নিজের বাকি ক্যারিয়ারটা এগিয়ে নিয়ে গেছে।

বলিউডে বেশ কয়েকগুচ্ছ ছবি দর্শকদের উপহার দিয়েছেন রানী মুখার্জি। এখনও সাবলীল ভাবে অভিনয় করে চলেছেন। বিভিন্ন ধরনের ছবিতে তাকে দেখা যায়।কখনো একঘেয়ে ছবিতে অভিনয় করতে দেখা যায়নি, বর্তমানে নানান ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। অন্যদিকে টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বয়স বাড়লেও তার শরীরে কিন্তু সেই ছাপ তিনি কখনোই পরতে দেননি। এখনো তাকে কুড়ি বছরের যুবক মনে হয়।

টলি ইন্ডাস্ট্রিতে যে কত কত ছবি উপহার দিয়েছেন তিনি তার ঠিকানা নেই। একসময় রানী মুখার্জির সঙ্গেও একই স্ক্রিনে ধরা দিয়েছিলেন। কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন রানী। সেখানেই একটি অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আবার দেখা হয়। নিজের অভিনয় জীবনের প্রথম নায়কের সঙ্গে দেখা হয়ে অভিনেত্রী তো খুবই খুশি। দীর্ঘদিন পর দুই বন্ধু একসঙ্গে হলে যেমন পুরোনো প্রসঙ্গ উঠে আসে তেমনি প্রসেনজিৎ এবং রানী এক জায়গায় হবার পরেও তাদের পুরনো দিনের একটি ভীষণ মজাদার ঘটনা মনে পড়ে গিয়েছিল রানী মুখার্জির।

কি ঘটেছিল রানী প্রসেনজিৎ এর সঙ্গে?

সেই ঘটনাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে সবার সামনে বলতে বলেছিলেন রানী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তখন জানিয়েছিলেন রানী মুখার্জি যখন অনেক ছোট সেই সময় থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে রানীর জনপ্রিয় ছবি বিয়ের ফুল আজও দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। সেই সময় অভিনয় করতে গিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে বিয়ে করতে চেয়েছিলেন রানী।

প্রসেনজিৎ জানিয়েছেন ছবির শুটিং চলাকালীন রানী মুখার্জি প্রসেনজিতের চট্টোপাধ্যায়ের মাকে জানিয়েছিলেন তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে বড় হয়ে বিয়ে করতে চান। সেই সময় ছোট্ট রানীর কথা অতটা সিরিয়াস ভাবে নেননি কেউ। তাই আজও সেই কথা মনে পড়লে হাসি পায় রানীর। উল্লেখ্য বিয়ের ফুল ছবিটির প্রত্যেকটি গান সেই সময় ছিল সুপারহিট। আজও ওই ছবি বা গান পুরনো হয়নি।