৯০ দশকে টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও একাধিক ছবিতে কাজ করেছেন রচনা। বর্তমানে যদিও ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে সরে এসেছেন তিনি। কিন্তু টেলিভিশন এর পর্দায় বিকেল হলে আমরা রচনা কে জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান এর মধ্যে সঞ্চালিকা হিসেবে দেখতে পাই। দীর্ঘ ১০ বছর হয়ে গেল দিদি নাম্বার ওয়ান (Didi No.1) এর মঞ্চে সঞ্চালিকা দায়িত্ব পালন করে আসছেন রচনা ব্যানার্জি।
তবে এসব ছাড়াও অভিনেত্রীর আরও একটি নতুন পরিচয় হয়েছে। বর্তমানে তিনি রাজ্যের শাসক দলের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী। যিনি গত বছর লোকসভা ভোটে হুগলি জেলায় দাঁড়িয়ে জয়ী হয়েছেন। রাজ্যসভার একজন প্রার্থী হওয়ার পাশাপাশি সকলের কাঁধে অতিরিক্ত দায়িত্ব থাকে। সাধারণ মানুষের কিসে সুবিধা কিসে অসুবিধা তাদের খেয়াল রাখার অতিরিক্ত দায়িত্ব থাকে প্রত্যেক প্রার্থীর উপরে।

সেরকমই রচনা ব্যানার্জীর উপরেও এই দায়িত্ব রয়েছে। বিশেষ করে ভোটে জয়ী হবার পর তো সেই দায়িত্ব যেন আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। সম্প্রতি সেরকমই দায়িত্ব পালন করতেই একটি স্কুলে পৌঁছেছিলেন সাংসদ অভিনেত্রী। সেখানে গিয়েই অভিনেত্রী ঘটালেন এক অদ্ভুত কান্ড। যা দেখে সেখানে উপস্থিত সহ প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছে।
অভিনেত্রী সাংসদ কিছুদিন আগেই হুগলির চুঁচুড়ার তিনটি স্কুল পরিদর্শনের জন্য সেখানে হঠাৎই হাজির হয়েছিলেন। সেখানকার খাবার কেমন মিড ডে মিল কেমন দেওয়া হয় বাচ্চাদের সেই সব কিছু পরীক্ষা করার জন্য গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে, যা অভিনেত্রী নিজেও কল্পনা করেননি। আর সেখানে গিয়ে এমন এক বেফাঁস কথা বলে ফেললেন অভিনেত্রী যা নিয়ে তাকে ট্রোল করাও হয়েছে।
স্কুলের মিড ডে মিলের খাবার সাধারণত তেল, ঝাল, মশলা ছাড়াই খুব স্বাস্থ্যকর ভাবে বানানো হয়ে থাকে। বাচ্চাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যাতে কোনরকম ক্ষতি না হয় সে কথা মাথায় রাখা হয়। ওইদিন হুগলির ওই স্কুলেও সেভাবেই প্রতিদিনের মতো বাচ্চাদের খাবার তৈরি করা হয়েছিল। অভিনেত্রী হঠাৎই স্কুলগুলি পরিদর্শনের জন্য গিয়েছিলেন সেখানে গিয়ে বাচ্চাদের জন্য যে মিড ডে মিলের খাবার তৈরি করা হয় সেই খাবার নিজে খেয়ে দেখলেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ “যদি ও অন্য কারোর সঙ্গে চলে যায়, ওকে সরি বলার সুযোগ দেবো না!”- রুবেল চলে গেলে কি করবেন অভিনেত্রী শ্বেতা?
আর সেই খাবার খেয়েই প্রত্যেক রাঁধুনির প্রশংসা করেন। বাচ্চাদের স্বাস্থ্যের কথা যে তারা মাথায় রাখছে এত স্বাস্থ্যকর খাবার বানাচ্ছে তার প্রশংসা করতে শোনা যায় অভিনেত্রীকে। আর তখনই অভিনেত্রী বলেন “ওরা জানতো না আমি আসব, তাহলে মশলা দিয়ে ভালো করে রান্না করতো”। আসলে এমন কোনো ব্যাপার না পুরোটাই মজার ছলে বলেছেন অভিনেত্রী।





