শার্লিনের ৮২৫ গ্রাম সিলিকন উঠলো রাখির হাতে! ভাইরাল ভিডিওতে চমকে গেল নেটপাড়া!

অনেকেই ভাবছেন, ঠিক কী এমন জিনিস যা হাতে হাতে ঘুরছে বলিউডের গ্ল্যামার পার্টিতে? বিষয়টা শুধুই মজার নয়, বরং চমকে ওঠার মতো। অভিনেত্রী শার্লিন চোপড়া সম্প্রতি অস্ত্রোপচার করে তাঁর দেহ থেকে বাদ দিয়েছেন মোট ৮২৫ গ্রাম সিলিকনের স্তন ইমপ্লান্ট। আর সেই সিলিকনই এখন খোলাখুলিভাবে তিনি হাতে নিয়ে ঘুরছেন নানা জায়গায়। এই দৃশ্য দেখে অনেকে হতবাক, কেউ আবার পুরো ব্যাপারটাকে প্রচার স্টান্ট বলছেন।

শার্লিন জানিয়েছেন, গত কয়েক মাস ধরে তিনি অসহনীয় ব্যথায় ভুগছিলেন। পিঠ, কাঁধ, গলা, এমনকি বুকেও ব্যথা ছিল তীব্র। চিকিৎসকেরা জানান, এই সমস্যার মূল কারণ তাঁর ভারী ইমপ্লান্ট। আর তখনই তিনি সিদ্ধান্ত নেন সেগুলো সরিয়ে ফেলার। অস্ত্রোপচারের পর শার্লিন বলেন, ঈশ্বর যেটুকু দিয়েছেন, তাতে সন্তুষ্ট থাকা উচিত। সৌন্দর্যের মোহে নিজেকে কষ্ট দেওয়া উচিত নয়।

কিন্তু এখানেই শেষ নয়। সিলিকন ফেলে দেওয়ার বদলে তিনি তা ব্যবহার করছেন সচেতনতা বাড়ানোর উপায় হিসেবে। ক্যামেরার সামনে, ইভেন্টে, রেড কার্পেটে—হাতে সেই ইমপ্লান্ট নিয়ে দাঁড়াচ্ছেন তিনি। তাঁর দাবি, অনেকেই এখনো সৌন্দর্যের নামে এই ঝুঁকির কথা জানেন না। তাই নিজের অভিজ্ঞতাকে প্রকাশ্যে রেখে মেয়েদের হুঁশিয়ার করতে চান।

আর ঠিক এমনই এক ফিল্মি পার্টিতে ঘটল সবচেয়ে ভাইরাল মুহূর্ত। শার্লিনের হাতে থাকা সিলিকন হঠাৎ গিয়ে পৌঁছল রাখি সাওয়ান্তের হাতে। সেটি দেখে রাখি একেবারে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলে উঠলেন, “ও মা! এত বড়? এ দিয়েই তুমি পুরুষদের ঘুম উড়াতে!” আর সাথে সাথেই শার্লিনের উত্তর, “তাহলে তুমি নিয়ে নাও!” মুহূর্তেই হাসির রোল পড়ে যায় সেখানে।

শেষে অবশ্য রাখি সিলিকনটি আবার ফিরিয়ে দেন শার্লিনকে। কিন্তু সেই ঘটনাটি যেমন ঘটেছিল, তার ভিডিও এখন তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন—”এটা মজার”, কেউ বলছেন—”সাহসী”, আবার কেউ বলছেন—”সবই নাকি পিআর!” যা-ই হোক, শার্লিন তাঁর বার্তাটি স্পষ্ট করে দিয়েছেন—সৌন্দর্যের লোভে নয়, শরীরের নিরাপত্তাই সবার আগে।