স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী (Tomader Rani)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। সন্ধ্যে ৬টার স্লটেও শুরুর থেকেই একটানা রাজত্ব করে এসেছে তোমাদের রানী। পর্দায় অভিনেত্রী অভিকা মালাকার (Abhika Malakar) এবং অভিনেতা অর্কপ্রভ রায়ের (Arkoprovo Roy) জুটি মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে বর্তমানে অনিশার কারণে তোলপাড় হয়ে যাচ্ছে রানী-দুর্জয়ের জীবন।
অনিশা যে দুর্জয়ের শরীরে একটি চিপ লাগিয়েছে সেকথা জেনে নেয় রানী। তারপরই দুর্জয়কে সুস্থ করার জন্য তার আবার অপরেশন করানোর সিদ্ধান্ত নেয় সে। তবে এবার শুধু রানী একা নয়, রানীকে প্রতি নিয়ত সাহায্য করে চলেছে ঋতম, দেবু, পিকলু এবং পিঙ্কি বৌদি। রানীই যে শম্পা সেকথা অনেকদিন আগেই জেনে গিয়েছিলেন পিঙ্কি বৌদি। তবে অনিশার ব্যাপারে সমস্তটা জানার পর রানীকে সাহায্য করার সিদ্ধান্ত নেন তিনি।

তোমাদের রানী আজকের পর্ব ২ আগষ্ট (Tomader Rani Today Episode 2 August)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে দুর্জয়কে সমস্ত সত্যিটা জানিয়ে দিয়েছে রানী। রানীর মুখে সবটা শুনেই ভীষণ খুশি হয় দুর্জয়। সে রানীকে বলে কেন সে তাকে আগে সবটা জানায়নি। রানী উত্তরে জানায় সে বলতে চেয়েছিল কিন্তু তার কাছে কোন উপায় ছিল না। সঙ্গে রানী দুর্জয়কে এও জানায় এই সবকিছুর পিছনে রয়েছে অনিশা। রানী বলে অনিশাই তার অপরেশন করিয়ে তার শরীরে একটি চিপ লাগিয়ে দিয়েছিল যাতে দুর্জয়ের সমস্ত কথা সে শুনতে পারে।
রানীর মুখ থেকে সমস্ত বিষয়টা শুনে ভীষণ রেগে যায় দুর্জয়। সে ঠিক করে নেয় সে অনিশাকে ছাড়বে না। তখনই রানীকে সে বলে রানীকে সে খুব ভালোবাসে। রানীকে অন্য কারুর সঙ্গে সে সহ্য করতে পারেনা তাই সে এইভাবে রেগে গিয়েছিল। তখন রানী দুর্জয়কে জানায় সেও দুর্জয়কে ভীষণ ভালোবাসে। তবে দূর্ণীকে কিডন্যাপ করেছে অনিশা। কথাটা শুনেই চমকে যায় দুর্জয়।
আরও পড়ুন: হার মানছে না রুদ্র! প্রেস কনফারেন্সকে ইস্যু করেই নতুন প্ল্যান করল সে!
অনিশার গুন্ডাদের মেরে জব্দ করল রানী
এদিকে রানীকে ফোন করে শুরু করে ঋতম। আমি ঋতমকে বলে বাড়ির সবাইকে সবটা বলে দিতে। রানী বেঁচে আছে জানতে পেরে ভীষণ খুশি হন শুক্লা। তবে ঋতম এও জানিয়ে দেয় যে দূর্ণীকে অনিশা কিডন্যাপ করেছে। কথাটা শুনেই অনিশার ওপর ভীষণ রেগে যায় সকলে। এদিকে যথাযথ স্থানে পৌঁছে যায় রানী আর দুর্জয়। রানী ডাকে অনিশাকে। এরপরই অনেকটা গুন্ডাকে অনিশা বলে রানীকে শেষ করে দিতে। কিন্তু গুন্ডাদেরকেই মেরে কুপোকাত করে দেয় রানী। তাহলে কি অবশেষে শাস্তি পাবে অনিশা? জানতে হলে দেখতে থাকুন তোমাদের রানী।





