‘মিথ্যে প্রেমের জালে অভিনবকে ফাঁ’সিয়েছিলাম…’ ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর কৃতিত্ব নিজের নামে! বিস্ফোরক রাখি সাওয়ান্ত!

বিনোদন জগতে সম্পর্কের ওঠাপড়া নতুন কিছু নয়, তবে কিছু গল্প আলাদা হয়ে যায়। তেমনই এক সম্পর্ক নিয়ে ফের চর্চা শুরু হয়েছে রুবিনা দিলাইক ও অভিনব শুক্লাকে ঘিরে। যমজ সন্তানের বাবা মা হওয়ার পর তাঁদের সম্পর্ক এখন অনেকটাই স্থিতিশীল, কিন্তু অতীতের টানাপোড়েন আবারও সামনে এসেছে নতুন এক মন্তব্যের কারণে। এই প্রসঙ্গেই আলোচনায় উঠে এসেছেন রাখি সাওয়ান্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি দাবি করেছেন, রুবিনা ও অভিনবের সম্পর্ক ঠিক করার পেছনে তাঁর বড় ভূমিকা ছিল। তাঁর কথায়, যখন তাঁদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ছিল, তখন তিনি নিজেই উদ্যোগ নেন। অভিনবের সঙ্গে নাকি ইচ্ছে করেই ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন, যাতে রুবিনার মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় এবং সম্পর্কটি আবার ঠিক পথে ফেরে।

রাখির মতে, তাঁর এই পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজ করে। তিনি জানিয়েছেন, সেই সময়কার ঘটনাই নাকি তাঁদের সম্পর্ককে আরও শক্ত করে দেয়। এমনকি এখন তাঁদের যমজ সন্তানের জন্ম হওয়াকেও তিনি নিজের সেই পদক্ষেপের ফল বলেই মনে করেন। এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

অন্যদিকে, রুবিনা ও অভিনবের সম্পর্কের ইতিহাসও বেশ চড়াই উৎরাইয়ে ভরা। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আইনি পথেও এগোনোর কথা ভেবেছিলেন।

ঠিক সেই সময়েই তাঁরা একটি রিয়েলিটি শোতে অংশ নেন, যা তাঁদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। একসঙ্গে সময় কাটাতে কাটাতেই তাঁরা নিজেদের ভুল বোঝাবুঝি মেটান এবং আবার কাছাকাছি আসেন। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক আগের মতোই দৃঢ় হয়ে ওঠে, যা এখন নতুন অধ্যায়ে পৌঁছেছে।