কলকাতার কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro station) প্রেমিক প্রেমিকার চু’ম্বন কান্ড ঘিরে এখন তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া (Social Media)। গত ১৫ ডিসেম্বর ওই যুগলের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত জানাচ্ছেন। সাক্ষাৎকারের এই সম্বন্ধে প্রশ্ন করা হলে একজন একেক রকম দাবি করছেন। কেউ এই বিষয়টির পক্ষে আবার কেউ বিপক্ষে।
কালীঘাট মেট্রো স্টেশনে পিলারের পাশে দাঁড়িয়ে এক যুগলের চু’ম্বনের ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশ দাবি করেছেন যে প্রকাশ্যে চু’মু খেয়ে ঠিক কাজ করেননি যুগল। আবার নেটিজেনদের আরেক দল আবার বলছেন, চু’মু খাওয়া কি অন্যায় নাকি? এই নিয়ে তর্ক বিতর্ক লেগেই রয়েছে।
এর আগে সাক্ষাৎকারে মমতা শঙ্কর, মানসী সিনহা, কিরণ দত্তের মতো একাধিক সেলিব্রেটিরা নিজেদের মতামত জানিয়েছেন। এবারে এই বিষয়ে নিজস্ব মতামত জানালেন রুদ্রনীল ঘোষ। টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রুদ্রনীল। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানেও তাকে দেখা গিয়েছে বিভিন্ন সময়ে।
অভিনয়ের চেয়েও নিজের ব্যক্তিগত জীবনে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য তিনি বারবার সোশ্যাল মিডিয়ায় খবরে শিরোনামে নামে উঠে এসেছেন। বিশেষ করে রাজনীতির ময়দানে তার দল পরিবর্তন করা নিয়ে প্রায় সময় তাকে সমালোচনা এবং ট্রোলের মুখে পড়তে হয়েছে। এবারে মেট্রো কান্ড নিয়ে নিজের মতামত জানালেন রুদ্রনীল।
রুদ্রনীল বললেন “চু’মু কোথায় খাচ্ছে, কিভাবে খাচ্ছে সেটার উপর সবকিছু নির্ভর করে। কপালে চু’মু খাওয়া, হাতে চু’মু খাওয়া, আর ঠোঁটে ঠোঁট রেখে চু’মু খাওয়া সব কটির মধ্যে পার্থক্য রয়েছে। সবকটির আলাদা আলাদা মানে রয়েছে। আর মেট্রো তো চু’মু খাওয়ার জায়গা নয়, মেট্রো যাতায়াত করার জন্য।”
আরও পড়ুনঃ “ইন্ডাস্ট্রির অনেক মানুষের আসল পরিচয় জেনে গিয়েছি”! বিস্ফোরক অভিনেতা অরিন্দম গাঙ্গুলী
অভিনেতা আরো বলেন “স্বাধীনতা আধুনিকতা মানে হল আমি কি করবো না, আর কোথায় করব না এই দুটোর মধ্যে একটা ধারণা থাকা। অবশ্যই চু’মু খাওয়া ভালো, কিন্তু কোথায় খাবো তার ওপর চু’মুর শালীনতা এবং পবিত্রতা নির্ভর করে। আমি চু’মুর বিরুদ্ধে নই। তবে কোথায় খাচ্ছে কখন খাচ্ছে সেটা মাথায় রাখতে হবে।” অভিনেতা আরো বলে “যারা বলছে বেশ করেছে চুমু খেয়েছে, তারা হয়তো বাবা-মার সামনেই ঠোঁটে ঠোট রেখে চু’মু খেতে ছোট থেকে অভ্যস্ত। তাদের সেভাবেই হয়তো ছোট থেকে মানুষ করা হয়েছে। তারা হয়তো সেটা দেখে হাততালিও দিয়েছে। কিন্তু মেট্রো স্টেশনে আমাদের থেকে বড় অনেক মানুষ যায়। তাই এসব ভেবে করাই উচিত।”





