অবশেষে সম্পর্কের কথা স্বীকার করলেন সুস্মিতা-সাহেব!

বর্তমানে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় জুটি হলো কথা অগ্নিভ জুটি। স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক কথা (Kotha) তে এই জুটিকে দেখা যায়। দর্শকমহলে তো তাদের জুটি ব্যাপক জনপ্রিয়। কথার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) এবং অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। সম্প্রতি এই জুটি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছে। সেখানেই নিজেদের পুজোর প্ল্যান, পুজোর স্মৃতি নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে দুজনকে।

সাক্ষাৎকারে ধরা দিলেন কথা-অগ্নিভ

সাক্ষাৎকারে দুজনকে নিজেদের পুজোর অনুভূতির কথা জিজ্ঞাসা করা হলে সাহেব জানান তার কাছে পুজো মানে খুবই পজিটিভ এনার্জি। কলকাতাতে এই পুজোর সময় এত আলো, আনন্দ, হইহুল্লোড় এই সবকিছুই একটা পজিটিভ এনার্জি নিয়ে আসে। তাই পুজোর সময় কলকাতাতে থাকতে পছন্দ করেন তিনি। অন্যদিকে সুস্মিতা জানান তিনিও কলকাতাতেই থাকেন পুজোর সময়। সাহেব আরও জানান পুজোতে আলাদা করে তার কোনোবার প্ল্যান থাকে না। পুরোনো বন্ধুদের সাথে দেখা করেন, সারা বছর কাজের চাপে যেটা হয়ে ওঠে না। সুস্মিতাও জানান পুজো মানেই তার কাছে খাওয়া দাওয়া, আড্ডা।

In the middle of the shoot, Saheb scolds Sushmita

অষ্টমীর কোনো বিশেষ স্মৃতি আছে কিনা জিজ্ঞাস করলে সাহেব জানান বিশেষ কোনো স্মৃতি নেই তার। কিন্তু প্রতিবছরই একজন করে প্রিয় মানুষ হতো এবং তার অঞ্জলীর সময় খুঁজে বের করতে হতো। সুস্মিতা বলেন ছোটবেলায় বন্ধুদের সাথে বয়েজ স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এই কথা শুনে তো সাহেব সুস্মিতাকে বেজায় খে’পাতে থাকে।

পুজোর খাওয়াদাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা জানান পুজোতে কোনো ডায়েট সেভাবে ফলো করা হয়না। সাহেব জানান পুজোতে রোল, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস এসব চলতেই থাকে। এরপর সুস্মিতা দুঃখ করে জানান তার কোনো বন্ধু নেই একমাত্র অভিনেত্রী শিঞ্জিনি ছাড়া, এটা সুস্মিতার খুব দুঃখের জায়গা। এই কথা শুনে সাহেব উল্টে প্রশ্ন করেন আর কোনো বন্ধু নেই? তাহলে সাহেব কে? এই কথা শুনে সুস্মিতা বেশ লজ্জা পেয়ে যান।

এরপর দুজনে কথা ধারাবাহিকে বর্তমানে কি কি হচ্ছে সেই নিয়ে আলোচনা করতে থাকেন। সামনে আরও কত নতুন নতুন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য সেটাও জানান। আর যাতে দর্শক কোনোভাবেই একটাও এপিসোড মিস না করে সেটা জানান।