প্রত্যেক বারের মতন এইবারের নিয়ম করে প্রতি সপ্তাহেই একটি নির্দিষ্ট একটি দিনে ধারাবাহিক (Bengali Serial) প্রেমি দর্শকদের (Audience) আনন্দ দিতে এবং আগ্রহ আরও দশ গুণ বাড়িয়ে দিতে চলে আসে টিআরপি তালিকা। মূলত সপ্তাহের বৃহস্পতিবার করে প্রকাশ পায় এই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা।
বিনোদন চ্যানেলগুলি বর্তমানে দাবা খেলায় পরিণত হয়েছে। ধারাবাহিক গুলি হচ্ছে সেই খেলার ঘুঁটি। প্রত্যেক সপ্তাহেই ধারাবাহিক গুলি একে অপরকে মাত দিয়ে চলেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলা বিনোদনের বিভিন্ন চ্যানেল গুলির মধ্যে সর্বদাই লেগে রয়েছে এক অলিখিত প্রতিযোগিতা।
বর্তমানে জমজমাট স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। প্রত্যেক সপ্তাহে প্রথম স্থান অধিকার করে এই মেগা। এই সপ্তাহেও প্রথম স্থান অধিকার করেছে অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৫। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী আর ফুলকি। এই সপ্তাহে টিআরপিতে ৭.৮ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই ধারাবাহিক।
টিআরপি তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে যে ধারাবাহিকের নাম সেটি হলো নিম ফুলের মধু। গত সপ্তাহে ও বেশ ভালো ফল করেছিল এই ধারাবাহিক। টিআরপিতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪।
৭.২ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে একসাথে দুটি ধারাবাহিক যথা- স্টার জলসার সন্ধ্যা তারা এবং জি বাংলার কার কাছে কোই মনের কথা। বহুদিন পর পঞ্চম স্থানে উঠে এসেছে হর গৌরী পাইস হোটেল ধারাবাহিকের নাম। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮।
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৫
২য় •• ফুলকি / জগদ্ধাত্রী ৭.৮
৩য় •• নিম ফুলের মধু ৭.৪
৪র্থ •• সন্ধ্যাতারা / কার কাছে কই ৭.২
৫ম •• হর গৌরী পাইস হোটেল ৬.৮





