বর্তমানে ধারাবাহিক হয়ে উঠেছে দর্শকদের নিত্যদিনের সঙ্গী আর সেগুলির টিকে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা হলো টিআরপি (TRP)। প্রত্যেক সপ্তাহেই একটি নির্দিষ্ট দিনে ধারাবাহিক (Bengali Serial) প্রেমি দর্শকদের (Audience) জন্য সম্প্রচারিত হয় টিআরপি তালিকা। মূলত সপ্তাহের বৃহস্পতিবার করে প্রকাশ পায় এই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা।
এখন বিনোদন জগত পরিণত হয়েছে একটি প্রতিযোগিতায়। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী হচ্ছে বিনোদন দানকারী ধারাবাহিক গুলি। এই প্রতিযোগিতায় পিছিয়ে গেল নিজের স্থান ছেড়ে দিতে হয় সেই প্রতিযোগী মেগাকে। দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিক মাত দিল তার প্রতিযোগী মেগাকে।
প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় একেবারে প্রথম স্থানে দেখতে পাওয়া যায় জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার নাম। তবে এই সপ্তাহে এক বড়সড়ো ছন্দপতন ঘটল এই ধারাবাহিকের। এই সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭।
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার আরো এক জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। এই সপ্তাহে টিআরপিতে ৬.৫ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিক টি ১ পয়েন্টের জন্য পিছিয়ে রয়েছে জগদ্ধাত্রী থেকে। অর্থাৎ আগামী সপ্তাহে ঘুরে যেতেই পারে ভাগ্যের চাকা।
টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে যে ধারাবাহিক সেটি হলো ফুলকি। গত সপ্তাহে ও বেশ ভালো ফল করেছিল এই ধারাবাহিক। টিআরপিতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। প্রথম দুই এর থেকে খুব বেশি পিছিয়ে নেই এই মেগাও। ৬.৩ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে কার কাছে কই মনের কথা। পঞ্চম স্থানে নেমে গিয়েছে বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.২।
এই সপ্তাহেও তোমাদের রানী ধারাবাহিক কে হারিয়ে লিড করেছে ইচ্ছে পুতুল। ইচ্ছে পুতুলের টিআরপিতে প্রাপ্ত নম্বর ৫.১ এবং তোমাদের রানীর প্রাপ্ত নম্বর ৫.০। এই সপ্তাহে প্রথম পাঁচের মধ্যে প্রথম চারটি স্থানই দখল করল জি বাংলা।





