কিভাবে যেনো একটা করে সপ্তাহ কেটে যায় আর ধারাবাহিক গুলির বয়সও এক সপ্তাহ করে বাড়তে থাকে। দেখতে দেখতে চলে এলো আরো একটি নতুন সপ্তাহ। আর বেড়ে গেল দর্শকদের উত্তেজনা। প্রতি সপ্তাহেই এই নির্দিষ্ট একটি দিনে ধারাবাহিক (Bengali Serial) প্রেমি দর্শকদের (Audience) উত্তেজনা এবং আগ্রহ আরও দশ গুণ বেড়ে যায়। কারণ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে প্রকাশ পায় এই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Serial TRP) তালিকা। তবে এই সপ্তাহে একদিন সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবারের বদলে শুক্রবার প্রকাশ পাচ্ছে টিআরপি তালিকা।
দুই চ্যানেলে জোরদার প্রতিযোগিতা
বহুদিন ধরে টিআরপির প্রথম পাঁচে অবস্থান করা ধারাবাহিকগুলির মধ্যে চলছে জোরদার টক্কর। ফলে কে এগিয়ে থাকে আর কে পিছিয়ে যায় সেটা জানার জন্য দর্শকরা উত্তেজনা বহু গুন বেড়ে গিয়েছে। যে কোন মুহূর্তে যে কোন ধারাবাহিক একে অপরকে টেক্কা দিয়ে তার স্থান দখল করে নিতে পারে।
প্রথম পাঁচের নিম্নলিখিত ধারাবাহিক
বহুদিন ধরেই প্রথম স্থান থেকে সরে গিয়েছিল অনুরাগের ছোঁয়া। মাঝে অবশ্য তার জায়গা নিয়েছিল জগদ্ধাত্রী। তবে আগের সপ্তাহে ফের সিংহাসনের ফিরে এসেছিল এই ধারাবাহিক। এই সপ্তাহেও প্রথম স্থান অধিকার করেছে অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৯। এরপরই নাম রয়েছে জগদ্ধাত্রী। গত সপ্তাহে চতুর্থ স্থানে নেমে গিয়েছিল এই ধারাবাহিকের টিআরপি। তবে এই সপ্তাহে টিআরপিতে ৮.৪ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই ধারাবাহিক।
টিআরপি তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ফুলকি ধারাবাহিকের নাম। গত সপ্তাহে জগদ্ধাত্রীকে টেক্কা দিয়েছিল এই ধারাবাহিক তবে এই সপ্তাহে পুনরায় সেই তৃতীয় স্থানে ফুলকি। টিআরপিতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮।
৭.৭ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে নিম ফুলের মধু। বেশ কিছু সপ্তাহ ধরেই ফের প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। পঞ্চম স্থানে রয়েছে রয়েছে সবার প্রিয় রাঙা বউ। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৮। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এই ধারাবাহিক অনেকটা পিছিয়ে পড়েছে। তবে দর্শকদের মনে এই ধারাবাহিকটি পাকাপাকি স্থান দখল করে নিয়েছে।
প্রথমঃ অনুরাগের ছোঁয়া ৮.৯
দ্বিতীয়ঃ জগদ্ধাত্রী ৮.৪
তৃতীয়ঃ ফুলকি ৭.৮
চতুর্থঃ নিম ফুলের মধু ৭.৭
পঞ্চমঃ রাঙা বউ ৬.৮





