আবার টপার হওয়ার লক্ষ্যে এককালীন বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া, অনেক পিছিয়ে পড়ল নিম ফুলের মধু !

বাংলার ধারাবাহিক (Bengali Serial) প্রেমি দর্শকদের (Audience) জন্য দেখতে দেখতে চলে এলো আরো একটি বৃহস্পতিবার। প্রত্যেক বারের মতন এই সপ্তাহেও ভক্তদের উত্তেজনা একেবারেই তুঙ্গে। কারণ এই দিনেই প্রকাশ পায় গোটা সপ্তাহ জুড়ে চলা প্রতিযোগিতার ফলাফল। মূলত বৃহস্পতিবার করে প্রকাশ পায় বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা।

আরো পড়ুন:জেলে অত্যা’চারের শি’কার শিমুল! তার অবস্থা জেনে সাহায্যের হাত বাড়ালো শতদ্রু, করুণা নিতে নারাজ বিপাশা!

কোন মেগার টিআরপি কমলো, কোনটি স্লট হারালো, কোন ধারাবাহিক সবাইকে ছাপিয়ে একদম উপরে নিজের জায়গা করে নিল এইসব তথ্য জানতে দর্শকদের ভরসা হচ্ছে টিআরপি। টিআরপিতে ধারাবাহিক গুলির ওঠা পড়া দেখতে বেশ পছন্দ করেন তারা। যখন তাদের প্রিয় কোন ধারাবাহিক সেরার খেতাব অর্জন করে তখন তাদের আর আনন্দের সীমা থাকে না। দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিক এগিয়ে গেল প্রতিযোগিতায়।

টিআরপিতে প্রথম পাঁচ জুড়ে বেশির ভাগই অবস্থান করছে জি বাংলা। প্রথম পাঁচের বেশিরভাগ স্লট দখল করে বসে আছে এই চ্যানেল। চলতি সপ্তাহেও প্রথম স্থান অধিকার করেছে জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.১।

দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। এই সপ্তাহে টিআরপিতে ৮.৪ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই ধারাবাহিক। টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার গীতা LLB। টিআরপিতে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৩। দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে থাকা মেগার মধ্যে ব্যবধান এতটাই কম যে আগামী সপ্তাহে দ্বিতীয় স্লট দখল করতে পারে স্টার জলসা।

অন্যদিকে ৭.৮ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে অনুরাগের ছোঁয়া। বেশ দীর্ঘ কয়েক সপ্তাহ পর গত সপ্তাহে পঞ্চম স্থানে এসেছিল এই মেগা। বর্তমান সপ্তাহে সেখান থেকে আরও এক ধাপ উপরে উঠল এই ধারাবাহিক। এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার নিম ফুলের মধু। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৭।

1st •• জগদ্ধাত্রী ৯.১
2nd •• ফুলকি ৮.৪
3rd •• গীতা llb ৮.৩
4th •• অনুরাগের ছোঁয়া ৭.৮
5th •• নিমফুলের মধু ৭.৭