চলে এলো আবার একটা সপ্তাহ। আজ বাংলা ধারাবাহিকগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফল প্রকাশের দিন। কোন বিশেষ কারণ না থাকলে প্রধানত প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করেই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা প্রকাশ পেয়ে থাকে। বেছে বেছে সপ্তাহের এই দিনটিতেই দর্শকদের মনে উত্তেজনা সব থেকে বেশি কাজ করে। নিজেদের নিত্যদিনের সঙ্গী এবং সবথেকে প্রিয় ধারাবাহিককে তালিকার প্রথমে দেখার জন্য উৎসুক হয়ে থাকেন ভক্তরা।
আরও পড়ুন: নার্সের গাফিলতিতে ভয়ংকর গুন্ডাদের কবলে সূর্য! ডাক্তার বাবুকে বাঁচাতে সত্যি উন্মোচনে বাধ্য হলো দীপা!
সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। এখন প্রতিটি ধারাবাহিকের ক্ষেত্রেই টিআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকটি ভালো-মন্দ, আদৌ আগামী দিনে সম্প্রচারিত হবে নাকি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সবকিছুর মানদন্ড হলো এই টিআরপি। আর এই মাপকাঠি অনুযায়ী ঠিক হয় কোন ধারাবাহিকটি ঠিক কতদিন সম্প্রচারিত হওয়ার সুযোগ পাবে।
এইবার দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকাতে প্রথম পাঁচে জায়গা করে নিলো কোন কোন ধারাবাহিক। প্রথম স্থানে অবস্থান করছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।
প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে এই সপ্তাহে অনেকটাই নম্বরের বিভেদ লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। টিআরপিতে ৬.৮ পেয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করেছে এই মেগা। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিক কথা আর গীতা LLB। এই সপ্তাহে টিআরপি তালিকায় ৬.৬ পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে এই দুই মেগা।
এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। এই সপ্তাহে ৬.৩ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে এই ধারাবাহিক। যত দিন যাচ্ছে দর্শকদের কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে এই মেগা। পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নাম্বার ৬.১।
1st •• নিম ফুলের মধু ৭.৩
2nd •• ফুলকি ৬.৮
3rd •• কথা, গীতা LLB ৬.৬
4th •• কোন গোপনে ৬.৩
5th •• জগদ্ধাত্রী ৬.১





