প্রত্যেক সপ্তাহেই বাংলা টেলিভিশন জগতের মেগা সিরিয়াল গুলি (Bengali Serial) দর্শকদের একেবারে চমকে দিচ্ছে। কোন মেগা দর্শকদের সব থেকে বেশি চমক দিল সেটার বিচার করার জন্যই বৃহস্পতিবার করে প্রকাশ পায় বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা। এই সপ্তাহেও সামনে এলো ফলাফল।
আরো পড়ুন: অর্জুনের মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করলো দীপা, পৃথার চালাকিও ধরে ফেলল সে!
প্রতি সপ্তাহে এই আজকের দিনটায় দর্শকদের উত্তেজনা একেবারে তুঙ্গে থাকে। কারণ প্রতিটি ধারাবাহিক প্রেমী মানুষরা আজ জানতে পারবেন তাদের প্রিয় ধারাবাহিক গুলি টিআরপিতে ঠিক কোন জায়গায় রয়েছে। প্রতিটি মেগাই তাদের প্রতিপক্ষ মেগার সাথে একটি অলিখিত প্রতিযোগিতায় সামিল হয়। দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিক টিআরপি তালিকার চমক আনলো।
বিগত দুই তিন সপ্তাহ যাবত টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছিল ফুলকি। তবে এই সপ্তাহে ঘুরে গেলো ভাগ্যের চাকা। প্রথম স্থানে উঠে এসেছে জি বাংলার নিম ফুলের মধু। সবাইকে তাক লাগিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮।
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি। টিআরপিতে ৭.৬ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই মেগা। এত দিন প্রথম স্থানে দেখা যেত ফুলকিকে। এই সপ্তায় টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। বিগত এক মাস যাবত আর বেঙ্গল টপার হতে পারছে না এই মেগা। টিআরপিতে এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩।
অন্যদিকে ৬.৯ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে স্টার জলসার গীতা LLB। গত সপ্তাহে তৃতীয় স্থানে থাকলেও এই সপ্তাহে চতুর্থ স্থানে নেমে এসেছে এই ধারাবাহিক। আর ৬.৫ পেয়ে টিআরপি তালিকার পঞ্চম স্থানে রয়েছে জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নাম। এই সপ্তাহে প্রথম পাঁচ থেকে বেরিয়ে গেল কথা।
BT •• নিম ফুলের মধু ৭.৮
2nd •• ফুলকি ৭.৬
3rd •• জগদ্ধাত্রী ৭.৩
4th •• গীতা LLB ৬.৯
5th •• কোন গোপনে ৬.৫





