প্রথম পাঁচে ঢুকলো শিমুল, টিআরপিতে অব্যাহত সুদীপা জুটির রাজ! কোথায় গেল ফুলকি জগদ্ধাত্রী! রইলো আজকের টিআরপি

ফের দেখতে দেখতে চলে এলো আরো একটি নতুন সপ্তাহ। নিয়ম করে প্রতি সপ্তাহেই এই নির্দিষ্ট একটি দিনে ধারাবাহিক (Bengali Serial) প্রেমি দর্শকদের (Audience) উত্তেজনা এবং আগ্রহ আরও দশ গুণ বাড়িয়ে দিতে চলে আসে টিআরপি তালিকা। মূলত সপ্তাহের বৃহস্পতিবার করে প্রকাশ পায় এই বাংলা টেলিভিশন টিআরপি (Bengali Television TRP) তালিকা। তবে এই সপ্তাহে কিছু বিশেষ কারণবশত বৃহস্পতিবার এর জায়গায় শুক্রবার এই তালিকা প্রকাশ পাচ্ছে।

বিনোদন চ্যানেলগুলি দাবা খেলা হলে ধারাবাহিক গুলি হচ্ছে সেই খেলার ঘুঁটি। প্রত্যেক সপ্তাহেই ধারাবাহিক গুলি একে অপরকে মাত দিয়ে চলেছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলা বিনোদনের বিভিন্ন চ্যানেল গুলির মধ্যে সর্বদাই লেগে রয়েছে এক অলিখিত প্রতিযোগিতা।

বর্তমানে জমজমাট স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। নিয়ম করে প্রত্যেক সপ্তাহে প্রথম স্থান অধিকার করে এই মেগা। এই সপ্তাহেও প্রথম স্থান অধিকার করেছে অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.০। এরপরই নাম রয়েছে দুটি ধারাবাহিকের অর্থাৎ একই নাম্বার পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি ও জগদ্ধাত্রী। এই সপ্তাহে টিআরপিতে ৮.০ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে এই দুই ধারাবাহিক।

টিআরপি তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে যে ধারাবাহিকের নাম সেটি হলো সন্ধ্যা তারা। টিআরপিতে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৬। শুরু হওয়ার পর থেকেই টিয়ারপি তালিকায় বেশ কয়েকবার পঞ্চম স্থান অধিকার করতে দেখা যায় ধারাবাহিকটিকে। তবে এই প্রথমবার ধারাবাহিকটি তৃতীয় স্থান দখল করল।

৭.৫ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে নিম ফুলের মধু। প্রায় প্রত্যেক সপ্তাহেই এই ধারাবাহিক চতুর্থ স্থানে অবস্থান করে। পঞ্চম স্থানে উঠে এসেছে কার কাছে কই। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪। শুরু হওয়ার পর থেকে এই প্রথম কার কাছে কই মনের কথা ধারাবাহিক টিআরপিতে ১ থেকে ৫ এর মধ্যে স্থান করে নিল।

১ম •• অনুরাগের ছোঁয়া 9.0

২য় •• জগদ্ধাত্রী / ফুলকি 8.0

৩য় •• সন্ধ্যাতারা 7.6

৪র্থ •• নিম ফুলের মধু ৭.৫

৫ম •• কার কাছে কই ৭.৪