ছোটো পর্দা থেকে বড় পর্দা, সব জায়গাতেই নিজের দক্ষতার নিদর্শন রেখেছেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। এখন তাকে নিয়ে দর্শকদের চর্চা সর্বদাই থাকে তুঙ্গে। অভিনয়ে জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও দর্শকদের কাছে বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে।
অভিনয় জগতে এক বিরাট সাফল্যের অধিকারী অভিনেতা জিতু কামাল। সম্প্রতি মানুষ ছবিতে অভিনয় করছেন জিতু। আবার পদাতিক ছবিতেও তাঁকে আবার দেখা যাবে সত্যজিতের ভূমিকায়। এসবের মাঝেই নাকি এক নারীর চুমু পেলেন অভিনেতা!
গতবছরের মাঝামাঝি করেই হঠাৎ অভিনেত্রী নবনীতার একটি পোস্ট দেখে একেবারে মন ভেঙ্গে গিয়েছিল দর্শকদের। সেই পোস্ট দর্শকদের বুঝিয়ে দিয়েছিল টলিপাড়ার আরো একটি সুন্দর একটি সম্পর্ক ভেঙে গেলো।
তাদের দুজনকে একসাথে দেখতে খুবই পছন্দ করতেন তাদের অনুরাগীরা তাই এই ঘটনায় বেশ মন খারাপ হয় বেশিরভাগের। কিন্তু, এখন বিষয়গুলো আগের থেকে অনেকটাই স্বাভাবিক। দুজনেই নিজের কাজ নিয়ে ভীষণ ব্যাস্ত। তবে সম্পর্ক ভাঙার এতদিন পর, জিতুর গালে চুমু খেলেন এক সুন্দরী নারী! আর সেই চুমু সাদরে গ্রহণ করলেন জিতু। শুধু তাই নয় সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন – “কপাল”।
এখন প্রশ্ন উঠছে তবে কি অভিনেতার জীবনে কোনো নতুন নারীর আগমন ঘটেছে? আসল ঘটনাটি হলো, অভিনেতার জীবনে কোনও অন্য নারীর এখনো আসেনি। বরং একটি ওয়াল পেইন্টিংয়ের সামনে দাঁড়িয়ে নিছক কৌতুকে করেছেন তিনি। দেয়ালে একটি নারীর ক্যানভাস। তাঁর ম্যাটি লাল ঠোঁটে আনন্দের সঙ্গে গাল ছুঁয়ে জিতু দর্শকদের খানিক বিনোদন দিলেন তিনি।
View this post on Instagram





